‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণানকে কুরুচিকর আক্রমণ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিধানসভায় ভক্তব্য রাখার সময়ে তিনি বলেন, ‘মহিলাদের বিরুদ্ধে ব্যক্তিগত ও আপত্তিকর মন্তব্য বরদাস্ত করা হবে না। নারীরা অপমানিত হলে আইন নীরব থাকবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মেয়েদের অপমানের কথা উল্লেখ করে পরোক্ষে রাজ্যের বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকেই সতর্ক করে দিয়েছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী।’

ঘটনার সূত্রপাত গত মাসে। কাবেরীর জলবন্টন নিয়ে মুখ্যমন্ত্রী সি বিজয় জোসেফকে আক্রমণ করতে গিয়ে নাম না করেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। তাঁর ওই মন্তব্য নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়। এফআইআরও দায়ের হয়। সেই এফআইআরের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধিকে। যদিও গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে মুক্তি পান তিনি। তৃষা কৃষ্ণানকে ডিএমকে নেতা উদয়নিধির কুরুচিকর মন্তব্য নিয়ে নীরবই ছিলেন মুখ্যমন্ত্রী সি বিজয় জোসেফ। ফলে চর্চা শুরু হয়েছিল, তবে কী দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে।

এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ‘বান্ধবী’ তৃষাকে রাজ্যের বিরোধী দলনেতা উদয়নিধির কুরুচিকর আক্রমণের কথা সরাসরি উল্লেখ করেননি তামিলনাডুর মুখ্যমন্ত্রী। তবে পরোক্ষে হুঁশিয়ারি দিয়েছেন। মহিলাদের বিরুদ্ধে কদর্য মন্তব্যকে বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করে বিজয় বলেন, ‘মহিলাদের বিরুদ্ধে ব্যক্তিগত ও আপত্তিকর মন্তব্য কোনও মতেই বরদাস্ত করা হবে না। মেয়েরা  অপমানিত হলে আইন নীরব থাকবে না এবং আইন নিজের কাজ করবে।’

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল