সারমেয়দের জন্মনিয়ন্ত্রণ ‘অযৌক্তিক’ বলে দাবি পিএফএ-এর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ট্রিট ডগদের নির্বীজকরণ পদ্ধতি ‘অযৌক্তিক’ বলে অভিহিত করল পিপল ফর অ্যানিম্যালস। এমনকি সারমেয়গুলিকে পশু জন্ম নিয়ন্ত্রক কেন্দ্রে রাখার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। আগামী মাসেই জি-২০ শীর্ষ সম্মেলন। এই কারণে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিবৃতি জারি দিয়ে জানায়, বৃহস্পতিবার থেকে সারমেয়দের জন্মনিয়ন্ত্রণ কর্মসূচী শুরু হবে। যা চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। দিল্লির মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের এই পরিকল্পনাকেই “অবৈধ, অবাস্তব এবং অযৌক্তিক” বলে অভিহিত করেছে  পিপল ফর অ্যানিম্যালস।

কর্মসূচী চলাকালীন সারমেয়গুলিকে পশু জন্ম নিয়ন্ত্রক কেন্দ্রে সাময়িকভাবে রাখা হবে। পরে তাঁদের যে জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল সেখানেই ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।তবে  এবিসি কেন্দ্রগুলির সঠিক পরিকাঠামো নেই। পরিষেবা দেওয়ার মত পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে। ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ করে পিপল ফর অ্যানিম্যালস।  

পিএফএ ট্রাস্টি অম্বিকা শুক্লা বলেছেন,  “সারমেয়দের ধরা এবং আটকে রাখা উভয়ই নিষ্ঠুর এবং অপ্রয়োজনীয়। কোনও পরিকল্পনা করা হয়নি। নোটিশবিহীন এই পদক্ষেপ বেআইনি, অবাস্তব এবং অযৌক্তিক।“  এখন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার