ভয়ঙ্কর ঘটনা, বিহারে খোলা রাস্তায় মিলল কয়েক হাজার ভিভিপ্যাট স্লিপ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে প্রথম দফার ভোট মিটতে না মিটতেই নির্বাচন কমিশনের কাণ্ডজ্ঞানহীনতার প্রমাণ মিলল। শনিবার (৮ নভেম্বর) সমস্তিপুর  জেলার সরায়রঞ্জন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেএসআর কলেজের পাশে প্রকাশ্য রাস্তায় মিলেছে কয়েক হাজার ভিভিপ্যাট স্লিপ। ওই বিপুল পরিমাণ স্লিপ খোলা রাস্তায় পড়ে থাকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। খবর ধামাচাপা দিতে আসরে নামে নির্বাচন কমিশন। যদিও লাভ হয়নি। অনেকেই রাস্তায় ভিভিপ্যাটের স্লিপ পড়ে থাকার ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দেন। ফলে মুখ বাঁচাতে প্রতিক্রিয়া দিতে বাধ্য হন নির্বাচন কমিশনের কর্তারা। তাঁরা দাবি করেছেন, ‘প্রকাশ্য রাস্তায় পাওয়া ওই ভিভিপ্যাটের স্লিপ নকল ভোট বা মক পোলের সময়ে ব্যবহার করা হয়েছিল।’ যদিও সংশ্লিষ্ট কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসারকে (এআরও) সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরেও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৬ নভেম্বর বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল প্রথম দফায় ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছে। যা রেকর্ড। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় রাজ্যের বাকি ১২২টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা হবে আগামী ১৪ নভেম্বর। প্রথম দফার ভোট শান্তিপূড়্ণ করতে গিয়ে ল্যাজেগোবরে হয়েছিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার পর প্রথম ভোটে এনডিএ নাকি মহাজোট বাজিমাত করে তা দেখতে মুখিয়ে গোটা দেশ।

দ্বিতীয় দফার ভোটের আগে সমস্তিপুরের সরায়রঞ্জন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেএসআর কলেজের কাছে প্রকাশ্য রাস্তায় ভিভিপ্যাটের কয়েক হাজার স্লিপ দুমড়ানো-মোচড়ানো অবস্থায় পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজ্যের বিরোধী দল আরজেডির তরফে সমাজমাধ্যমে এক পোস্টে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘সমসতিপুরের সরায়রঞ্জন বিধানসভা কেন্দ্রের কেএসআর কলেজের কাছে রাস্তার উপরে প্রচুর পরিমাণ ভিভিপ্যাটের স্লিপ পাওয়া গিয়েছে। কবে, কিভাবে, কার ইশারায় ওই স্লিপ ফেলে দেওয়া হয়েছে। চোর আয়োগ (পড়ুন নির্বাচন কমিশন) কী এর জবাব দেবে? এটা কি বিহারে ভোট ডাকাতির উদ্দেশে আসা বহিরাগতদের কাজ?’

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির