Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলে পালাবদল হচ্ছে? বুথ ফেরত সমীক্ষায় তেমনই পূর্বাভাস মিলেছিল। তবে সেই বুথ ফেরত সমীক্ষা মানতে চায় না কোনও রাজনৈতিক দলই। কিন্তু কেরলের ক্ষেত্রে ঘটল বিচিত্র ঘটনা। ভোটগণনার কয়েকঘন্টা আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বড় পরিবর্তন করলেন কেরলের বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এতদিন কেরলের মুখ্যমন্ত্রী অর্থাৎ CHEIF MINISTER OF KERALA, লেখা থাকত পিনারাই বিজয়নের বায়োতে। সঙ্গে সিপিএমের পলিটব্যুরোর সদস্য। আজ, রবিবার সন্ধ্যায় কেরলের মুখ্যমন্ত্রী লেখা ট্যাগ সরিয়ে দিয়েছেন তিনি। এখন শুধুই সিপিএমের পলিটব্যুরোর সদস্যের কথা উল্লেখ রয়েছে।

আরও পডুন: গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

অর্থাৎ ইশ্বরের রাজ্যে পরিবর্তন যে হচ্ছে সেই টের পেয়েছেন বর্ষীয়ান এই বাম নেতা। তাই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আগেই নিজের সিদ্ধান্ত সকলকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন পিনারাই বিজয়ন। ফেসবুক, এক্সের প্রোফাইলে এই বায়ো আপডেট করেছেন তিনি। আর তাঁর এই পদক্ষেপের পর ভোটগণনার আগে কেরলে ইউডিএফ পেয়েছে বাড়তি অক্সিজেন। পরপর দুবার দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্ষমতা ধরে রেখেছেল এলডিএফ। ২০২৪-এর লোকসভা ভোটে কেরলে ভালো ফল করে ইউডিএফ। তারপর থেকেই এই রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। যদিও কেরলের রাজনীতিতে এটা কোনও নতুন বিষয় নয়। প্রতি পাঁচ বছর অন্তর দক্ষিণ ভারতের এই রাজ্যে পালাবদল হয়। শুধুমাত্র ২০২১- পুনরায় মসনদের কুর্শি হাতছাড়া হয়নি বিজয়নের। তবে এবার ইউডিএফ ভালো আসন পেয়ে সরকার গড়তে চলেছে বলে আগাম জানিয়েছিল একাধিক বুথ ফেরত সমীক্ষা। সঙ্গে কেরলে বিজেপিও খাতা খুলতে পারে বলে জানিয়েছিল একাধিক এক্সিট পোল। এখন আগামিকাল সকালের অপেক্ষা। তারপরেই সবটা পরিষ্কার হয়ে যাবে।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

LIVE: পাঁচ যুদ্ধ ক্ষেত্র, রাত পোহালেই শুরু হবে গণনা, অপেক্ষায় দেশ থেকে রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া, বন্ধই হয়ে গেল বিমান সংস্থা