নতুন সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করছেন প্রধানমন্ত্রী: রাহুল গান্ধি

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও টুইট করে মোদি সরকারকে কটাক্ষ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এই নয়া ভবনের উদ্বোধনে অংশ নেয়নি বিরোধী দলগুলি। রবিবার পুজো ও সাষ্টাঙ্গ প্রণাম করে নতুন সংসদ ভবনে সোনার রাজদন্ড সেঙ্গল স্থাপন করেন প্রধানমন্ত্রী। ছিলেন সর্ব ধর্মের প্রতিনিধিরা। সর্ব ধর্মীয় প্রার্থনা হয় এদিন নতুন সংসদে। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের ধরন নিয়ে এবার কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানকে প্রধানমন্ত্রী নিজের রাজ্যাভিষেক মনে করছেন বলে মোদিকে নিশানা করলেন রাহুল।

রবিবার টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, সংসদ জনগণের কণ্ঠস্বর কিন্তু প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক মনে করে আচরণ করছেন। টুইটারে হিন্দিতে রাহুল গান্ধি লিখেছেন, ‘সংসদ হল জনগণের কণ্ঠস্বর! প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক হিসাবে বিবেচনা করছেন।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও টুইট করে মোদি সরকারকে কটাক্ষ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, তখন মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে অনুষ্ঠান থেকে দূরে রাখা হয়েছিল। এর উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও আমন্ত্রণ জানানো হয়নি।’ এটি আরএসএসের উচ্চবর্ণ, অনগ্রসর শ্রেণি বিরোধী মানসিকতা বলেও কটাক্ষ করেন তিনি।

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর