মোদি ম্যাজিক ফিকে, জিতলেও ব্যবধান কমল প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘৪০০ পার’ স্বপ্ন অধরাই থেকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ২৪-এর লোকসভা নির্বাচনে মোদি ঝড় কার্যত ফিকে বলা যেতেই পারে। এই অবস্থায় বারাণসী থেকে  কংগ্রেসের প্রার্থী অজয় রাইকে   মাত্র ১.৫ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হলেন প্রধানমন্ত্রী। চলতি বছর বারাণসী থেকে ৬১২৯৭০ ভোটে জয়ী হয়েছেন মোদি । অন্যদিকে কংগ্রেস  প্রার্থী অজয় রাই ভোট  পেয়েছেন ৪৬০৪৫৭ ।  অর্থাৎ মাত্র ১৫২৫১৩ ভোটের ব্যবধানে জিতেছে মোদি।

 ২০১৪ সালে প্রথমবার বারাণসী কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন  নরেন্দ্র মোদি । তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠিত হয়। সেসময় তিনি ৫৮১০২২ ভোটের জয়ী হয়েছিলেন। অর্থাৎ পেয়েছিলেন ৫৬.৩৭ %। তারপর ২০১৯ সালেও বারাণসী কেন্দ্র থেকে জয়ী হন তিনি। সেবার ৬৭৪৬৬৪ ভোটে জয়ী হন। অর্থাৎ ৬৩.৬২ শতাংশ ভোট পেয়েছিলেন। তবে ২৪- এর লোকসভা নির্বাচনে বারাণসীতে একেবারে মুখ থুবড়ে পড়েছেন মোদি। কারণ , এবছর তিনি মাত্র ভোট পেয়েছেন ৫৪.২৪ শতাংশ।

উল্লেখ্য ২০১৪, ২০১৯ সালে বারাণসী থেকে জিতে প্রধানমন্ত্রীর কুরসিতে বসেছিলেন মোদি। তাই এবার বারাণসী থেকে হ্যাটট্রিক কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর। মহাসমারোহে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন একঝাঁক নেতাকে সঙ্গে নিয়ে। মোদিজি  ভেবেছিলেন এই আসন থেকে বিপুল ভোটে জিতবেন। কিন্তু সেই আশাই কার্যত জল ঢেলে  দিয়েছে বারাণসীর আমজনতারা। হু হু করে কমেছে জয়ের ব্যবধান। এখান থেকেই প্রশ্ন উঠছে কি কারণে কমল এই জয়ের ব্যবধান? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লোকসভা নির্বাচনে  মোদির বারবার জাত-পাত নিয়ে সরব হওয়াটাই ভালোভাবে নেয়নি আমজনতা। এরফলে ভোটের ফলপ্রকাশ হতেই গোটা দেশে মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির।

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

HIV আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের