PM security breach: চার সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানোর ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানোর ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে মাথায় রেখে তদন্ত চলবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার পঞ্জাবের জাতীয় শহিদ স্মারক সংগ্রহশালায় সরকারি অনুষ্ঠানে যাওয়ার পথে মোদির কনভয় বাধার মুখে পড়ে। সেতুতে কনভয় আটকে ছিল প্রায় ২০ মিনিট। এই বিষয়ে পঞ্জাব সরকার ও কেন্দ্রের মধ্যে লড়াই শুরু হয়েছে। ঠিক সেই সময়েই গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা করেন বরিষ্ঠ আইনজীবী মনিন্দর সিং। আবেদনে তিনি জরুরি ভিত্তিতে মামলার শুনানি চান।

সোমবার সেই মামলার শুনানিতেই উচ্চ পর্যায়ের কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। এদিন এই মামলার শুনানিতে তীব্র বাকযুদ্ধ হয় পঞ্জাব সরকারের আইনজীবী ও সলিসিটার জেনারেলের মধ্যে। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর কনভয় আটকানোর ঘটনায় চার সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি তদন্ত করবে। যেখানে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি, এনআইএ-এর আইজি, পঞ্জাব হাইকোর্টের রেজিস্টার জেনারেল ও চণ্ডীগড়ের ডিজিপি। এদিন এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, ‘কেন্দ্র ভাবছে এই বিষয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কেন্দ্রকে জানাই আমরা বিষয়টি নিয়ে চিন্তিত ও তদন্ত হোক এটাই চাই।’

সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মতো একজন জেড প্লাস ক্যাটাগরির ভিভিআইপির ক্ষেত্রে যা হয়েছে, তাকে কোনওভাবেই লঘু করে দেখা যায় না। এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার