Agnipath: ‘অগ্নিপথ’ প্রত্যাহারের দাবি মেঘালয়ের রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: সেনাবাহিনীতে নিয়োগের নয়া প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath) নিয়ে মোদি সরকারের (Modi Government) অস্বস্তি বাড়ালেন মেঘালয়ের রাজ্যপাল (Meghalaya Governor) সত্যপাল মালিক (Satya Pal Malik)। বিরোধীদের সুরে সুর মিলিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘অগ্নিপথ প্রকল্প কখনই দেশের যুব প্রজন্মের স্বার্থে নয়। বরং এই প্রকল্পের কারণে সরকারের সঙ্গে গ্রামের সম্পর্কের দুরত্ব আরও বাড়বে।’ এই প্রথম কোনও রাজ্যের রাজ্যপাল অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সরব হলেন।

গত ১৪ জুন সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের সূচনা করেছিল প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। আর তার পরেই দেশজুড়ে অশান্তির আগুন জ্বলে উঠেছে। বিহার সহ দেশের ১৪টি রাজ্যে বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভের আগুনে পুড়েছে একাধিক ট্রেন, গাড়ি। পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। কংগ্রেস (CONGRESS), তৃণমূল কংগ্রেসের (AITC) পাশাপাশি ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছে নীতীশকুমারের সংযুক্ত জনতা দলও (JDU)।

তবে এই প্রথম কোনও রাজ্যের রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় মুখ খুলললেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে মেঘালয়ের রাজ্যপাল (Meghalaya Governor) সত্যপাল মালিক বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলছি, তরুণ ও যুব প্রজন্মের স্বার্থেই এই প্রকল্প ফিরিয়ে নিন। কেননা, এই প্রকল্প কোনও মতেই তরুণ ও যুবকদের স্বার্থে নয়।’ ইতিমধ্যেই বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ‘অগ্নিপথ’ প্রকল্পকে সমর্থন জানিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, ‘অগ্নিবীরদের রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ করা হবে।’ মুখ্যমন্ত্রীদের ওই আশ্বাসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যারা প্রতিশ্রুতি দিচ্ছেদন তাঁরা যে ফের মুখ্যমন্ত্রী হবেন তার গ্যারান্টি কোথায়? ফলে তাঁদের দেওয়া কথায় কি আসে-যায়?’

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন