‘রাজনীতিবিদদের মোটা চামড়া থাকা উচিত’, কটাক্ষ শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় বলে, ‘লজ্জা-ঘৃণা- ভয়, তিন থাকতে রাজনীতিতে নয়।’ সোমবার (৮ সেপ্টেম্বর) ফের একবার পরোক্ষে সে কথাই জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ খানিকটা কটাক্ষের সঙ্গে বলেছেন, ‘রাজনীতিবিদদের মোটা চামড়া থাকা উচিত।’ একই সঙ্গে রাজনৈতিক শত্রুতা মেটাতে বিচারব্যবস্থাকে ব্যবহার না করতেও রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিয়েছেন।

২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে গিয়ে তেলঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি মন্তব্য করেছিলেন ‘বিজেপি যদি ৪০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় আসে তাহলে তফসিল জাতি-উপজাতি ও অনন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য থাকা সংরক্ষণ তুলে দেবে।’ ওই মন্তব্যকে হাতিয়ার করে রেবন্থ রেড্ডির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন তেলঙ্গনা বিজেপির সাধারণ সম্পাদক কে বেঙ্কটেশ্বরালু। ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মাসমলা দায়েরের নির্দেশ দেন। ওই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন রেবন্থ রেড্ডি। চলতি বছরের অগস্টে তেলঙ্গানা হাইকোর্ট ওই আর্জি খারিজ করে দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন  কে বেঙ্কটেশ্বরালু। এদিন মামলার শুনানিতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি বলেন ‘রেবন্থ রেড্ডির মন্তব্য মোটেও কারও মানহানি করেনি। এই ধরনের মন্তব্য যদি মানহানি হয়, তাহলে তো কোনও রাজনৈতিক বিতর্ক করা যাবে না।’ শুনানি শেষে বেঙ্কটেশ্বরালুর আর্জি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি বিআর গাভাই খানিকটা ক্ষোভ উগরে দিয়ে বলেন ‘আমরা বারবার বলেছি, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আদালতকে ব্যবহার করবেন না। আপনি যদি একজন রাজনীতিবিদ হন, তাহলে আপনার মোটা চামড়ার অধিকারী হওয়া দরকার। রাজনৈতিক বিতর্ককে আদালতে টেনে আনা যাবে না।’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য