মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহিলা নেত্রীদের নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য বেলাগাম হওয়ায় ক্ষুব্ধ দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মহিলাদের সম্পর্কে বিভিন্ন দলের নেতাদের বেলাগাম কুরুচিকর মন্তব্যের নিন্দা করার পাশাপাশি অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই মহিলা নেত্রী ও প্রার্থীদের সম্পর্কে কুরুচিকর ও অশোভন মন্তব্য না করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়ে আসছে নির্বাচন কমিশন। মহিলা নেত্রী এবং প্রার্থীদের আত্মাভিমানে আঘাত দেয়, এমন মন্তব্য থেকে বিরত থাকার জন্যও আর্জি জানিয়ে এসেছে। যদিও নির্বাচন কমিশনের সেই অনুরোধে খুব একটা সাড়া দেননি পুরুষ রাজনীতিবিদরা। বিজেপি থেকে কংগ্রেস, সপা থেকে তৃণমূল কংগ্রেস-এর নেতারা প্রায়শই ভোট প্রচারে গিয়ে মহিলাদের সম্পর্কে কটূক্তি করে চলেছেন। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত।

বিধানসভা ভোটের মুখেই রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজেপি থেকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সাইনা নানা চুদাসামা। যিনি মুম্বইয়ে অভিজাত মহলে সাইনা এনসি হিসাবেই সর্বাধিক পরিচিত। তাঁকে কটাক্ষ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন উদ্ধব সেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। সাইনা এনসিকে ‘ইম্পোর্টেড মাল’ বলে খোঁচা দেন উদ্ধব সেনার সাংসদ। ওই মন্তব্য নিয়ে উত্তাল হয়ে ওঠে মরাঠা রাজনীতি। নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশের কাছেও নালিশ ঠুকেছেন সাইনা এনসি। সূত্রের খবর, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভার ভোট নিয়ে শুক্রবার এক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ওই বৈঠকেই মহিলা নেত্রী এবং প্রার্থীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কুমন্তব্যের তীব্র নিন্দা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। মহিলাদের আক্রমণ করতে গিয়ে কেউ বেফাঁস মন্তব্য করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ChatGPT-এর সাহায্য নিয়ে আমেরিকায় মা-ভাইকে হত্যা ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…