Independence Day 2022: ডাক বিভাগের পিনকোড পূর্ণ করল ৫০ বছর

১৯৭২ সালের এই দিন চালু হয় পিনকোড

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার দেশ মেতেছে স্বাধীনতা দিবস উদযাপনে। আর সবার অজান্তেই ভারতীয় ডাক বিভাগের পিনকোড পূর্ণ করল ৫০ বছর। ১৯৭২ সালের এই দিন ভারতীয় ডাক ও তার বিভাগ চালু করে পিনকোড (PIN Code) । পিনকোড পুরো কথা পোস্টাল আইডেন্টিফিকেশন নম্বর।

পিনকোড চালু করেন তৎকালীন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের (Union Ministry of Communications) অতিরিক্ত সচিব শ্রীরাম ভিকাজি ভেলানকর। চিঠি যাতে সুষ্ঠভাবে প্রাপকের বাড়িতে পৌঁছে যায়, তার জন্য চালু করা হয়েছিল পিনকোড (PIN Code) । কেন পিনকোড চালু করা হয়েছিল, তা সংক্ষেপে ব্যক্ত করা যাক।

ধরা যাক কোনও ব্যক্তির নাম শ্যাম যাদব। এই শ্যাম যাদব নামে দেশের বিভিন্ন প্রান্তে আরও অনেকে আছেন। শ্যাম যাদবকে চিঠি লিখেছেন তাঁর ভাই শ্যাম শঙ্কর যাদব। শ্যাম যাদবের ঠিকানায় যাতে সেই চিঠি (letter) পৌঁছে যায় তার জন্য দরকার ঠিকানা। আর দরকার কোড। এই কোডের দৌলতে ডাক ও তার বিভাগ শ্যাম যাদবের বাড়িতে তাঁর ভাইয়ের লেখা চিঠি পৌঁছে দেবে।

পাশাপাশি ভারত (India) বহু ভাষাভাষির দেশ। ডাক বিভাগের সকলেই যে সেই ভাষা জানেন, তা নয়। কিন্তু পিনকোডের দৌলতে চিঠি প্রাপকের কাছে পৌঁছে যাবে। আগে চিঠি পৌঁছে দিতেন ডাক হরকরা। জনবসতি কম থাকায় চিঠি পৌঁছে দিতে বেগ পেতে হত না। কিন্তু জনসংখ্যা বাড়তে থাকায় প্রয়োজন হয়ে পড়ে একটি নির্দিষ্ট ব্যবস্থার। আর সেই ব্যবস্থাই হল পিনকোড।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে