দলেরই পুরুষ কর্মীকে ধর্ষণের দায়ে গ্রেফতার প্রজ্বল রেভান্নার ভাই সুরজ

চেতনের তোলা অভিযোগের ভিত্তিতেই সুরযকে গ্রেফতার করা হয়েছে। আর সেই অভিযোগ হল, সুরয নাকি ধর্ষণ করেছেন চেতনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলেরই পুরুষ কর্মীকে ধর্ষণ(Rape of Party Male Worker) করার অভিযোগে গ্রেফতার(Arrested) হলেন সুরজ রেভান্না(Suraj Revanna)। এই সুরয হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা কর্নাটক বিধান পরিষদের সদস্য। একই সঙ্গে সুরয হলেন প্রাক্তন জেডিএস(Janata Dal Secular) সাংসদ প্রজ্বল রেভান্নার ভাই, যাকে ধর্ষণ এবং যৌন নিগ্রহের মামলায় পুলিশ আগেই গ্রেফতার করেছে। গতকালই সামনে এসেছিল যে, জেডিএস দলের যুব শাখার এক কর্মী চেতন কে এস এবং তার শ্যালক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এই চেতনই সবার আগে জানিয়েছিল যে সুরয ‘সমকামী’ এবং সে দলেরই কর্মীদের নিজের ফার্ম হাউসে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়। সেই অভিযোগের পরে সুরযের সহকারী শিবকুমার এ বিষয়ে পুলিশের কাছে চেতনের নামে পাল্টা অভিযোগ জানাতেই গ্রেফতার হন চেতন ও তার শ্যালক। কিন্তু এদিন চেতনের তোলা অভিযোগের ভিত্তিতেই সুরযকে গ্রেফতার করা হয়েছে। আর সেই অভিযোগ হল, সুরয নাকি ধর্ষণ করেছেন চেতনকে।

চেতনের দাবি, সুরয নাকি নিজের ফার্ম হাউসে দলেরই কর্মীদের নিয়ে গিয়ে তাঁদের বাধ্য করেন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে। যারা রাজী হন না তাঁদের জোর পূর্বক সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা হয় বা তাঁদের ধর্ষণ করা হয়। সুরযের বিরুদ্ধে ওঠা এই কর্ণাটক(Karnataka) তথা দক্ষিণ ভারতের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। কেননা সুরযেরই দাদা প্রজ্বল রেভান্নাকে পুলিশ আগেই ধর্ষণ এবং যৌন নিগ্রহের মামলায় গ্রেফতার করেছে। তবে চেতনের তোলা অভিযোগের জেরে সুরযের সহকারী শিবকুমার এ বিষয়ে পুলিশের কাছে চেতনের নামে পাল্টা তোলাবাজির অভিযোগ জানান। যার জেরে গতকাল গ্রেফতার হয়েছেন চেতন ও তার শ্যালক। চেতনের বিরুদ্ধে শিবকুমারের দাবি, চেতন নাকি রাজনৈতিক কর্মকাণ্ডের অছিলায় সুরজের সঙ্গে পরিচিতি বাড়ান চেতন। ‘সুরজ রেভান্না ব্রিগেড’ নামে একটি মঞ্চও গড়েছিলেন। এর পরে প্রজ্বলকাণ্ড নিয়ে হইচই শুরু হতেই চেতন ‘পরিস্থিতি বুঝে’ যৌন হেনস্থার মিথ্যা অভিযোগের তাঁকে ফাঁসানোর হুমকি দিতে থাকেন। চেতন সুরযের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। সেই টাকা না দিলে তাঁকে যৌন হেনস্থার মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছিলেন। পরে সেই টাকা দরাদরি করে ২ কোটিতে নামে।  

শিবকুমার চেতনের বিরুদ্ধে অভিযোগ জানাতেই পুলিশ চেতন ও তার শ্যালকের বিরুদ্ধে আইপিসি ৩৮৪, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করে তাদের গ্রেফতার করেছে। গতকালই চেতনের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুরযের বিরুদ্ধে আইপিসি ৩৭৭, ৩৪২, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে সুরযের পাশাপাশি শিবকুমারের নামও ঢোকানো হয়। চেতনের দাবি সুরজ ও শিবকুমার দুইজনই দলের পুরুষ কর্মীদের ওপর নির্যাতন চালাতো। কান পাতলে এখন জেডিএসের অন্দরে শোনা যাচ্ছে, সুরযের বিরুদ্ধে চেতন যে সমকামিতার অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যা নয়। দলের যুব শাখার অনেক পুরুষ কর্মীকেই নাকি সুরযের শিকার হতে হয়েছে। কেউ দলের পদ প্রাপ্তি বা ভোটের টিকিট পাওয়ার জন্য তা মেনে নিয়েছেন, কেউ আবার দল ছেড়ে দিয়েছেন বা বসে গিয়েছেন। তবে যে সব অভিযোগ তোলা হচ্ছে, তা সবই বছর ৩ আগেকার। ফলে পাল্টা প্রশ্ন থেকেই যাচ্ছে যে, এতদিন বাদে কেন এইসব অভিযোগ সামনে আসছে। অনেকেই মনে করছেন, হাতি পাঁকে পড়লে যেমন ব্যাঙেও লাথি মারে, তেমনি রেভান্না পরিবারের সঙ্গে সেটাই হচ্ছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের