‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

এরপর তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা কী রাজ্য পরিচালনার জন্য তাঁরা দ্রাবিড় মডেল, দাসপ্রথা মডেল নাকি সিনেমা মডেল চান?

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট দামামা বেজে গিয়েছে। তবে এই হাই-ভোল্টেজ ভোটের আবহে বিনোদন এবং রাজনীতির মিশেলে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। আগামী ২৩ এপ্রিল এক দফায় ভোট অনুষ্ঠিত হবে তামিলনাড়ুতে। এমন আবহে নিজের দীর্ঘদিনের সহ-অভিনেতা ও বন্ধু থালাপথি বিজয়ের (Thalapathy Vijay) রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিনেতা প্রকাশ রাজ। রাজনীতিতে বিজয়ের ‘সিনেমা মডেল’ নিয়ে কটাক্ষ করলেন তিনি। সম্প্রতি পালানিতে সিপিআইএম প্রার্থী এন পান্ডির হয়ে প্রচার চালিয়েছিলেন প্রকাশ রাজ। সেখানেই তিনি ভাষণে বলেন, তামিলনাড়ুর আসন্ন নির্বাচন ‘তিনটি মডেল’ অনুসরণ করছে, যার মধ্যে একটি ‘সিনেমা মডেল’। এরপরেই তিনি তাঁর ভাষণের মাধ্যমে সহকর্মী বিজয়ের তুলোধনা করেন। সম্প্রতি ‘জন নয়গন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা, তাঁদের পর্দার রসায়ন ভক্তদের প্রিয় হলেও, বাস্তবের রাজনীতির ময়দানে দুইজনের মত মেলে না।

২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠন করেছেন থালাপথি বিজয়, নাম রাখেন তামিলগা ভেট্ট্রি কাজাগাম (TVK)। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন, ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়বে তাঁর দল। সেইমতো এ বছরেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয় এবং তাঁর TVK দল। এদিন পালানে নির্বাচনী প্রচারে গিয়ে প্রকাশ বলেন, আসন্ন নির্বাচনে তিনটি মডেল রয়েছে, দ্রাবিড় মডেল, দাস মডেল এবং সিনেমা মডেল। রাজনীতিতে বড় অভিনেতারাও প্রবেশ করছেন। নির্বাচনী লাভের জন্য অভিনেতাদের ভক্তদের আনুগত্য ব্যবহার করছেন তাঁরা। এরপরেই তিনি নিজের দীর্ঘদিনের বন্ধু এবং ব্লকবাস্টার ছবি ‘গিলি’-র জনপ্রিয় সংলাপ মনে করিয়ে বিজয়কে ‘চেল্লাম’ বলে সম্বোধন করেন।

তাঁর রাজনীতির মতাদর্শকে কটাক্ষ করে বলেন, ‘সিনেমায় আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু বাস্তবে যখন তামিলনাড়ুর ভাষা, সংস্কৃতি বা আত্মসম্মান সঙ্কটে পড়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? এটা এআইএডিএমকে এবং ডিএমকে-র মধ্যে নির্বাচন নয়, এমনকি বিজয়ের টিভিকে-র জন্যেও নয়। এটা ঐক্য এবং বিভাজনের লড়াই।’ এরপর তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা কী রাজ্য পরিচালনার জন্য তাঁরা দ্রাবিড় মডেল, দাসপ্রথা মডেল নাকি সিনেমা মডেল চান? মানুষ রোদে দাঁড়িয়ে লাইনে দিয়ে টিকিট কাটে, কাট-আউট লাগায় অভিনেতাদের ভালবাসে বলে। যেটাকে আপনি আপনার রাজনীতিতে প্রবেশের জন্য ব্যবহার করছেন? দেখুন, যদি কোনও অভিনেতাকে আমার ভাল লাগে, গলা ভেঙে যাওয়া পর্যন্ত আমি শিস দিতে পারি। কিন্তু আমি তাঁদের দেশটা দিয়ে দিতে পারি না। রাজনীতি আলাদা, সিনেমা আলাদা, সেই ভালবাসা আলাদা, এই দায়িত্ব আলাদা। মাঠে নেমে কথা বলতে হবে।’

অর্থাৎ প্রকাশ রাজের স্পষ্ট বক্তব্য, বড় তারকারা তাঁদের ফ্যান ফলোয়িং বা ভক্তদের উন্মাদনাকে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় আসতে চাইছেন, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।  তবে রাজনীতিতে ভিন্ন মত থাকা সত্ত্বেও প্রকাশ ও বিজয় একটি ভাল পেশাগত সম্পর্ক বজায় রাখেন। তাঁরা ২০০৪ সালের ‘ঘিল্লি’, ২০০৫ সালের ‘শিবাকাসি’, ২০০৯ সালের ‘ভিল্লু’ এবং ২০০৬ সালের ‘আথি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। ২০২৩ সালের ‘ভারিসু’ ছবির জন্য তাঁরা পুনরায় একত্রিত হন। প্রকাশ বছরের পর বছর ধরে বিজয়কে ভালোবেসে ‘চেল্লাম’ (প্রিয়জন) বলে ডেকে এসেছেন। ২০২৪ সালে, বিজয় যখন তাঁর রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন, তখন প্রকাশ রাজ তাঁকে অভিনন্দন জানিয়ে ছিলেন। এদিকে ​অভিনেতা বিজয় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি ২০২৬ নির্বাচনে তামিলনাড়ুর ২৩৪টি আসনেই প্রার্থী দেবেন এবং নিজে পেরাম্বুর ও তিরুচিরাপল্লী ইস্ট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল