আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীর সঙ্গে ঝগড়া করে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর তার পর….

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! স্বামীর সঙ্গে ঝগড়া করে সটান হাই টেনশন ইলেকট্রিক টাওয়ারে উঠে পড়লেন মহিলা। আত্মহত্যার চেষ্টা করতেই একজন সাহসী পুলিশ অফিসার মৃত্যু ঝুঁকি নিয়ে উদ্ধার করলেন ওই মহিলাকে। মৃত্যুর কথা চিন্তা না করেই বৈদ্যুতিক টাওয়ারে উঠে গেলেন ওই পুলিশ অফিসার। এবং পুলিশ অফিসারের তৎপরতায় বেঁচে গেলেন মহিলা। এই হাইভোল্টেজ নাটকীয় দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের লালাপুর থানা এলাকার ছাথারা গ্রামের বাসিন্দা ওই মহিলা।

স্বামীর সঙ্গে ঝগড়া করে চরম পদক্ষেপ নেন তিনি। ইলেকট্রিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। অনেক ডাকা ডাকির পরেও মহিলা কারও কথা শোনেন নি। এরপর যখন মহিলাকে বাঁচাতে তাঁর স্বামী আশা ছেড়ে দেন, তখন পুলিশ কনস্টেবল রাহুল সিংহ মহিলাকে বাঁচাতে চরম সিদ্ধান্ত নেন। তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে উঠে পড়েন ওই বৈদ্যুতিক টাওয়ারে। এবং মহিলাকে বাঁচাতে সক্ষম হন তিনি। ভাইরাল ভিডিওতে এই দৃশ্য ধরা পড়েছে।

 

ভিডিওতে দেখা যাচ্ছে, অন্যান্য পুলিশ কর্মী এবং গ্রামবাসীরা টাওয়ারের নীচে একটি নিরাপত্তা জাল ধরে আছেন যাতে মহিলা এবং কনস্টেবল টাওয়ার থেকে পড়ে গেলে তাঁকে ধরে ফেলা যায়। মাটিতে অপেক্ষারত অন্যান্য পুলিশ অফিসারদের দড়ির সাহায্যে পুলিশ কনস্টেবল মহিলাকে উদ্ধার করেন। দীর্ঘ সংগ্রামের পর, অবশেষে মহিলাটিকে টাওয়ার থেকে নিরাপদে নামানো সম্ভব হয়। ইন্টারনেট ব্যবহারকারীরা কনস্টেবলের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী মজা করে বলেছিলেন, “আগে, বীরু সিনেমায় খুঁটিতে চড়তেন, এখন মনে হচ্ছে বাসন্তী একটি নতুন ট্রেন্ড শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ