করজোড়ে দেবীকে প্রণাম করেই মন্দিরে দুঃসাহসিক চুরি, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন ভক্তি আর অপরাধের সংমিশ্রণ। গুরুগ্রামে একটি মন্দিরে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে । যা দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলেই।  ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক  মন্দিরে প্রবেশ করে প্রথমে দেবীর সামনে মাথা নত করে হাত জোড় করে প্রণাম করছে।   তারপরেই প্রতিমা থেকে লক্ষ লক্ষ টাকার গয়না চুরি করে পালিয়ে  যাচ্ছে। পুলিশ অভিযুক্তকে  গ্রেফতার করেছে।  

পুলিশ জানিয়েছে অভিযুক্ত একজন বডিবিল্ডার এবং মাদকের নেশার কারণে চুরির পথে পা বাড়িয়েছিল। ঘটনাটি গুরুগ্রামের প্রতাপ নগরের প্রাচীন দুর্গা দেবী মন্দিরে ঘটেছে। ২১   এপ্রিল সকালে মন্দির কর্তৃপক্ষ দেখতে পান  দেবীর প্রতিমা থেকে সোনার নাকফুল এবং রুপোর ছাতাটি উধাও হয়ে  গিয়েছে। মন্দির কমিটি অবিলম্বে নিউ কলোনি থানায় খবর দেয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে তদন্ত শুরু  করে। তদন্ত চলাকালীন পুলিশ মন্দিরের ভেতরে ও আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে দেখা যায়, এক যুবক মন্দিরে প্রবেশ করছে। সে প্রথমে দেবীকে সশ্রদ্ধ প্রণাম জানায়, মাথা নত করে কিছুক্ষণ প্রার্থনা করে  তারপর প্রতিমার নাক থেকে সোনার নথ ও রুপোর ছাতাটি খুলে নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে নৈশভোজ চলাকালীন পর পর চলল গুলি, তারপর…

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গুরুগ্রামের ১২ বিশ্বা গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী কপিল ওরফে কালু হিসেবে শনাক্ত করে। তাকে  গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে কপিল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সোনার নাকছাবি এবং অপরাধে ব্যবহৃত বাইকটি উদ্ধার করা  হয়েছে।পুলিশ জানিয়েছে,  কপিল একজন বডিবিল্ডার এবং মাদকাসক্ত। এই আসক্তি মেটাতে সে চুরির আশ্রয় নেয়। তার বিরুদ্ধে চুরি, হামলা এবং হত্যার হুমকির অভিযোগে পূর্বের মামলা থাকায় তার  অপরাধমূলক রেকর্ডও রয়েছে।   
 

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি