আটকে গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, ভাঙল হেলিপ্যাডের একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে শবরীমালা দর্শনের জন্য রওনা দিয়েছিলেন  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  সেখানেই দুর্ঘটনার সম্মুখীন রাষ্ট্রপতির হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পরে ঘটে বিপত্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি স্টেডিয়ামের নতুন কংক্রিট করা হেলিপ্যাডে অবতরণের সময় একটি গর্তের মধ্যে আটকে যায়। তাতেই ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। হেলিপ্যাডে নতুন হওয়ায়র কারণে হেলিকপ্টারের ভার রাখতে পারেনি সেটি। যার কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।  

সোশ্যাল  মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, পাম্বার উদ্দেশ্যে রওনা হওয়ার পর কংক্রিটের হেলিপ্যাডের উপর অবতরণের সময় ছোট ছোট গর্ত থেকে বেশ কয়েকজন পুলিশ এবং দমকল বাহিনীর কর্মী হেলিকপ্টারের চাকা ঠেলে বের করে আনছেন।  জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে শেষ মুহূর্তে হেলিকপ্টারটি অবতরণের জন্য স্টেডিয়ামটিই ঠিক করা হয়েছিল এবং তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে।  নতুন  হেলিপ্যাডেের জন্য বিপত্তি বলে অনুমান করা হচ্ছে। তবে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি । 

রাষ্ট্রপতির হেলিকপ্টার পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে  স্থান পরিবর্তন করা হয়। ঘটনা নিয়ে একজন অফিসার জানিয়েছেন, "কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি এবং তাই, অবতরণের সময় হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটিতে স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।" এই প্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় রাজ্য তিরুবনন্তপুরমে চার দিনের সরকারি সফরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে  তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ একাধিক মন্ত্রী।  বুধবার সকালে তিনি পাথানামথিত্তা জেলায় যান, যেখানে শবরীমালা মন্দিরটি অবস্থিত। তবে এই ঘটনার পর রাষ্ট্রপতি সড়কপথে শবরীমালা রওনা হয়েছেন।  

কলকাতা পুরসভার নিজের সম্পত্তিতেই ৮৩ কোটির কর বাকি!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!