পুলিশের হেনস্থা বন্ধে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি ১৮ সাংবাদিক সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় ‘নিরপেক্ষ’ সাংবাদিকতা ক্রমশ সোনার পাথরবাটি হয়ে উঠছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই পুলিশি নির্যাতন আর তল্লাশির মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদের। যার সর্বশেষ উদাহরণ ‘নিউজক্লিক’ অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থ। যিনি বিজেপি আর মোদি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। কেন্দ্রের শাসকদের মুখোশ ফাঁস করে দেওয়ার জন্য মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করেছে অমিত শাহের ‘পোষ্য ভৃত্য’ দিল্লি পুলিশ। শুধু তাই নয়, বিজেপি ঘনিষ্ঠ বিদেশি এক সংবাদমাধ্যমের গাঁজাখুরি প্রতিবেদনকে হাতিয়ার করে ওই অনলাইন পোর্টালের একাধিক সাংবাদিক-লেখকের বাড়িতেই তল্লাশি চালিয়ে দিল্লি পুলিশ। বাতিল করাস হয়েছে মোবাইল-ল্যাপটপ।

এবার পুলিশের জুলুমবাজির হাত থেকে বাঁচতে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিল প্রেস ক্লাব অব ইন্ডিয়া-সহ দেশের ১৮ সাংবাদিক সংগঠন। পুলিশের নির্যাতন বন্ধের পাশাপাশি অকারণে সাংবাদিকদের হেনস্তা বন্ধের দাবিও জানানো হয়েছে। প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে অভিযোগ করা হয়েছে, ‘দেশের সাংবাদিকদের একটা বড় অংশই হুমকির মুখে দায়িত্ব পালন করছেন। প্রতিহিংসার মুখে পড়ার ঝুঁকি নিয়েই কাজ করছেন তাঁরা।’

বিশ্বের কোনও গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের তল্লাশি এবং তাদের পেশার অনততম অঙ্গ কোনও ইলেকট্রনিকস গ্যাজেট বাজেয়াপ্ত করা হয় না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। দেশের বিচার ব্যবস্থার কাছে সংবিধান রক্ষা করার যেহেতু গুরুদায়িত্ব রয়েছে এবং সবাই জবাবদিহির জন্য বাধ্যতামূলক, তাই এ বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও দেশের প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো হয়েছে। সরকারের পছন্দসই খবর না করা হলেই যে হেনস্থার খড়গ নেমে আসছে, তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তদন্তের নামে পুলিশের একাংশ আদালতে অসত্য দাবি করার পাশাপাশি আইনকে অপব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়েছে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার