প্লাজমার বদলে মুসাম্বির রস: সিল হাসপাতাল

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: ডেঙ্গু আক্রান্তকে রক্তের বদলে মুসাম্বির জুস দিয়ে সংবাদের শিরোনামে উঠে আসা হাসপাতাল সিল করে দেওয়া হল। সেই সঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এক নার্সকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যেতে বলা হয়েছে।

প্লাজমার বদলে রোগীকে মুসাম্বির জুস দিয়ে সংবাদের শিরোনামে উঠে আসে প্রয়াগরাজের গ্লোবাল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার। রোগীকে মুসাম্বির জুস দেওয়া হয়েছে সেটা জানা যায় পরে। আচমকা ৩২ বছরের রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাঁর পরিবার অন্য একটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকেরা তাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। যদিও তাতে কোনও কাজ হয়নি। রোগী ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রাণ হারান। ওই হাসপাতালের চিকিৎসকেরা রোগীর পরিবারকে জানান, তাদের ওই হাসপাতাল ধোঁকা দিয়েছে। প্লাজমা দেওয়া হয়েছে বলে তাদের জানানো হলেও আদতে দেওয়া হয়েছে মুসাম্বির জুস। তাঁর ফলেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়।

রোগীর আত্মীয় সৌরভ ত্রিপাঠী জানিয়েছেন, গ্লোবাল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। তাদের সঙ্গে যা হয়েছে, সেটা আগামীদিনে যে কোনও রোগীর ক্ষেত্রে ঘটতে পারে। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনা ভাইরাল হওয়ায় রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের নজরে পড়লে তারা ওই হাসপাতাল সিল করার সিদ্ধান্ত নেয়।

উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমি ওই হাসপাতাল সিল করার নির্দেশ দিয়েছি। যে প্যাকেটে রোগীকে মুসাম্বির সরবত দেওয়া হয়েছে, সেই প্যাকেট তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি প্রমাণিত হবে, তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

আরও পড়ুন মাওযোগে ধৃত সমাজকর্মীকে অবিলম্বে হাসপাতালে ভর্তির সুপ্রিম নির্দেশ

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ