প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধির ‘‌চায়ে পে চর্চা’‌, কী নিয়ে আলোচনা হল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ একশো দিনের কাজের নাম বদল করেছে কেন্দ্রীয় সরকার। মহাত্মা গান্ধির নাম বাদ দিয়েছে ওই প্রকল্প থেকে। বন্দেমাতারম নিয়ে অপমান করেছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। সব মিলিয়ে মাঝরাত থেকে সংসদের বাইরে আন্দোলনে বসেছেন তৃণমূল সাংসদরা। এই আবহে শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষে লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদ ভবনে তাঁর কক্ষে নিম্নকক্ষের নেতাদের সঙ্গে দেখা করলেন। কিন্তু এতকিছুর পরও যে ছবি দেখা গেল সেটা নিয়ে জাতীয় রাজনীতির অলিন্দে ঝড় উঠেছে। কী সেই ছবি?‌ কংগ্রেস সাংসদ তথা নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশে বসে চা পান করছেন। আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত রয়েছেন।

এদিকে এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে প্রিয়াঙ্কা গান্ধি তাঁর ওয়ানাড় নির্বাচনী এলাকায় হাইওয়ে সমস্যা নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারির কাছে সময় চেয়েছিলেন। ওই বৈঠকে গাদকারিও নিজের তৈরি একটি খাবার পরিবেশন করেছিলেন। খাবারটি ছিল, চাটনি–সহ ভাতের বল। তিনি প্রিয়াঙ্কা এবং তাঁর দলের সহকর্মী দীপেন্দ্র সিং হুডাকে এই খাবারটি খেতে বলেছিলেন। ভিবি–জি রাম জি বিল নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেছেন, এটা গ্রাম বিরোধী বিল। সেখানে প্রিয়াঙ্কার এমন ভূমিকা প্রশ্ন তুলে দিয়েছে।

অন্যদিকে আজ শুক্রবার সকাল ১১টায় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পুনরায় শুরু হওয়ার কিছুক্ষণ পরেই রাজ্যসভার চেয়ারম্যান সহ–সভাপতি সিপি রাধাকৃষ্ণণ অধিবেশন মুলতুবি করে দেন। অধিবেশন মুলতুবি ঘোষণার আগে সংসদের টেবিলে বিবৃতি এবং বিলটি উপস্থাপন করা হয়েছিল। যখন ওই বিল নিয়ে বিরোধীরা এককাট্টা তখন প্রিয়াঙ্কা গান্ধির এমন চায়ে পে চর্চা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই বিল পাশ করানোর পর রাত থেকে ভোর পর্যন্ত সংসদের বাইরে প্রচণ্ড শীতের মধ্যে প্রতিবাদ আন্দোলন ধর্না চালিয়ে যান তৃণমূল সাংসদরা। সেখানে অন্যান্য বিরোধীরাও উপস্থিত ছিলেন।

এই ঘটনার পর প্রিয়াঙ্কা গান্ধির এমন ছবি প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে উঠেছে। কেন এমন করলেন প্রিয়াঙ্কা?‌ এই বিষয়ে জানা যাচ্ছে, স্পিকারের কক্ষে প্রথাগত চায়ের বৈঠকে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধি এবং সুপ্রিয়া সুলে। আর অধিবেশনের পরে সরকার এবং বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এক মুহূর্ত তুলে ধরা হয়েছে। এখানে স্পিকার ওম বিড়লা আলাপচারিতার সুযোগ করে দিয়েছেন। এই অধিবেশনে কিছু আইনসভার কাজ হলেও, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বাইরে ছিল বলে সূত্রের খবর।

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে