ইডির নিশানায় সোনিয়া-রাহুল, ন্যাশনাল হেরাল্ড মামলায় বাজেয়াপ্ত ৭৫২ কোটি টাকার সম্পত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজস্থান বিধানসভা ভোটের আগে ফের নখদাঁত বের করে ঝাঁপাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির সঙ্গে সম্পর্কযুক্ত এক সংস্থার ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর ওই খবর জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘রাজনৈতিক প্রভু বিজেপির শীর্ষ নেতাদের নির্দেশেই ন্যাশনাল হেরাল্ড মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইডি।’ যদিও ওই অভিযোগ খারিজ করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘অপরাধ করলে কেউ ছাড়া পাবে না। সোনিয়া কিংবা রাহুল গান্ধি-কেউই আইনের ঊর্ধ্বে নন।’

কেন্দ্রে ক্ষমতার পালাবদলের পরে মোদি সরকার আসীন হতেই ফিরোজ গান্ধি প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পত্তির হস্তান্তর নিয়ে তদন্তে শুরু করে ইডি। তদন্তের নামে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিকে একাধিকবার জেরাও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির দাবি, সংস্থা হস্তান্তর করার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক অপরাধ সংগঠিত করা হয়েছে। যদিও ইডির অভিযোগ খারিজ করে দিয়েছেন সোনিয়া এবং রাহুল।

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম এবং তেলঙ্গানার বিধানসভার ভোট ঘোষণার পরেই অতি সক্রিয় হয়েছে ইডি, সিবিআই, আয়কর দফতরের মতো বিশ্বাসযোগ্যহীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি নানা অছিলায় কংগ্রেস নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য তলবও করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইডির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘ন্যাশনাল হেরাল্ড মামলায় মোট ৭৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ইয়ং ইন্ডিয়া’র ৯০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে দিল্লি ও মুম্বইয়ে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার দফতর এবং লখনউয়ের নেহরু ভবন।   

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান