চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবে আপ বিধায়ককে সপাটে চড় স্বামীর, নোটিশ মহিলা কমিশনের

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব : গার্হস্থ্য হিংসার মুখোমুখি খোদ বিধায়কই। পঞ্জাবের আপ বিধায়ককে সপাটে চড় মারলেন তাঁর স্বামী ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিয়ো ৷ ১০ জুলাইয়ের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে তালওয়ান্ডি সাবুর আপ বিধায়ক বলজিন্দর কৌরের সঙ্গে তাঁর স্বামী সুখরাজ সিংয়ের তর্কাতর্কি চলছে ৷ সেই কথা কাটাকাটির মাঝেই স্ত্রীকে কষে চড় মারেন সুখরাজ ৷ রাজ্য মহিলা কমিশন নোটিশ পাঠাচ্ছে সুখরাজকে।

তবে, বিষয়টি বেশি দূর এগোয়নি ৷ সেখানে উপস্থিত পরিবারের বাকি সদস্যরা সুখরাজ সিংকে সরিয়ে নিয়ে যান ৷ অন্যদিকে, স্বামীর হাতে মার খেয়ে বিধায়ক বলজিন্দর কৌরকে মুখ চাপা দিয়ে কাঁদতে দেখা যায় ৷ তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক ৷ এমনকি তিনি স্বামীর বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগও দায়ের করেননি ৷ তবে, বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পঞ্জাবের রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণীষা গুলাটি ৷ তিনি জানিয়েছেন, ভিডিয়োটি দেখেছেন এবং এই ঘটনায় সুখরাজকে নোটিশ পাঠাবেন বলে ঠিক করেছেন৷

আপের মাজহা অঞ্চলের যুব শাখার শীর্ষনেতা সুখরাজ সিংকে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন বলজিন্দর কৌর ৷ প্রসঙ্গত, বলজিন্দর কৌর ২০০৯ সালে পাটিয়ালার পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল করেছেন ৷ রাজনীতিতে আসার আগে তিনি ফতেহগড় সাহিবে মাতা গুজরি কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন ৷ তাই এইরকম এক শিক্ষিত মহিলার গায়ে হাত তোলায় আরও বেশি করে প্রশ্ন উঠছে। পাশাপাশি একজন জনপ্রতিনিধি যদি গার্হস্থ্য হিংসা এভাবে সহ্য করে চুপ করে থাকেন, তবে বাকি মহিলাদের কাছে কী বার্তা পৌঁছল তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে ।

Published by:

Share Link:

More Releted News:

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ