দিনদুপুরে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

প্রকাশ্য দিবালোকে খুন হলেন বিশিষ্ট মাদকবিরোধী আন্দোলনকর্মী পরবিন্দর সিংহ ঝোটা। আজ, মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্জাবের মানসা জেলায় অবস্থিত একটি মেডিক্যাল দোকানের ভিতরে তাঁকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে খুন হলেন বিশিষ্ট মাদকবিরোধী আন্দোলনকর্মী পরবিন্দর সিংহ ঝোটা। আজ, মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্জাবের মানসা জেলায় অবস্থিত একটি মেডিক্যাল দোকানের ভিতরে তাঁকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন পারবিন্দর ঝোটা।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, মানসা জেলার ওই কেমিস্ট দোকানে অবৈধভাবে মাদক বা নেশাজাতীয় ওষুধ বিক্রি করা হচ্ছে, খবর পেয়ে আজ সকালে সেখানে গিয়েছিলেন পরবিন্দর। ভিতরে ঢুকে দোকানদারকে মাদক সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক গ্রাহককে ওষুধ কেনার সময় জেরা করতে শুরু করেন। প্রতিবাদ করতে শুরু করেন। তখনই দোকানের মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর, চরম বচসা বাধে। অশান্তি চরমে উঠতেই দোকানের মালিক ও তাঁর সাঙ্গপাঙ্গরা পরবিন্দরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। গুলি তাঁর বুকে লাগে, আর সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। ঝোটার এক সহযোগীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর দোকানদার দোকান বন্ধ করে ঘটলাস্থল থেকে পালান।

গোটা ঘটনাটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তাছাড়া পরবিন্দরও দোকানদারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময়ে ফেসবুক লাইভ চালিয়ে দিয়েছিলেন। যার ফলে ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। যেখানে দেখা গিয়েছে, খুব ঠাণ্ডা মাথায় পরবিন্দরের মাথায় গুলি চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দোকানের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পরবিন্দরের কর্মীরা। পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমরিন্দর সিংহ এই ঘটনায় ভগবন্ত মান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। পঞ্জাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলানো এবং মাদকবিরোধী অভিযানের জন্যও সরকারের সমালোচনা করেছেন। ঘটনায় পুরো পঞ্জাব জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং ড্রাগ মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। 

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

‘বিদেশি শক্তির মদতে আন্দোলন করছে ককরোচরা,’ দাবি সুকান্তের

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ প্রশান্তের, ৪৮ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন BDO-কে

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

নারকেলের স্বাদে ঝিঙের চচ্চড়ি! বানিয়ে ফেলুন বাঙালির প্রিয় পদ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০