‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।   বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা অবস্থায় তাঁকে ঘিরে আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরের টার্মিনাল এলাকায় উত্তেজনা তৈরি হয়। 

জানা গিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর), কাতার এয়ারওয়েজের একটি বিমানে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন ড. ইউনুস। নির্ধারিত সময় অনুযায়ী, বিমানটির দুপুর ৩টে ১০ মিনিটে অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের তুলনায় ৩৫ মিনিট দেরিতে, অর্থাৎ দুপুর ৩টে ২৫ মিনিটে বিমানটি অবতরণ করে। এরপর বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ বিমানবন্দরের টার্মিনাল ৮-এ পৌঁছলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেই সময় হুইলচেয়ারে বসে থাকা অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধানকে ঘিরে স্লোগান দেন ও নানা অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। ঘটনার সময়ে পাশে ব্যাগ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।  

ইউনুসকে হেনস্থার সেই ভিডিও সোশাল মিডিয়াতে  ছড়িয়ে পড়েছে। হুইলচেয়ারে বসে থাকা  ইউনুসকে উদ্দেশ্য করে কয়েকজন ব্যক্তিকে উচ্চস্বরে চিৎকার করে বলতে শোনা যায়, আপনি একজন জঙ্গি এবং  ‘আপনি এখানে কেন এসেছেন’। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ব্রিটেন যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী। উল্লেখ্য, ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে হওয়া তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনুসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।  

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

প্রকাশ্য দিবালোকে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা পঞ্জাবের মাদকবিরোধী কর্মী পরবিন্দর সিংহ ঝোটা

সাধারণ সবজিতেই জমবে ভুরিভোজ, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন