ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

Share:

নিজস্ব প্রতিনিধি: UPI পেমেন্টে নতুন নিয়ম চালুর কথা সামনে আসতেই উদ্বেগ তৈরি হয়েছিল সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে। ১৫ অক্টোবর থেকেই কি ২ হাজার টাকার বেশি ডিজিটাল লেনদেনে বসবে অতিরিক্ত চার্জ? উৎসবের মরশুমে কেনাকাটার সময় কি বাড়বে খরচ? আপাতত সেই আশঙ্কায় কিছুটা স্বস্তি। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, UPI-র নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু হবে দীপাবলির পর। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) NPCI-র UPI অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু ব্যক্তি থেকে ব্যবসায়ী বা পার্সন-টু-মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR চালু হবে দীপাবলির পর। এর আগে ১৫ অক্টোবর থেকে এই চার্জ কার্যকরের কথা ছিল। কিন্তু উৎসবের মরশুমে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে, এই আশঙ্কায় ব্যবসায়ী সংগঠন, ফিনটেক সংস্থা এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা নিয়ম চালুর সময় পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন।

২০০০ টাকার বেশি পেমেন্টে কত চার্জ?

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনে ২ হাজার টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ MDR ধার্য করা হবে। অর্থাৎ, কোনও ব্যবসায়ী UPI-তে ১০ হাজার টাকা পেলে MDR বাবদ ৪০ টাকা দিতে হতে পারে। তবে সব ধরনের লেনদেনে এই চার্জ লাগবে না। ব্যবসার ধরন এবং লেনদেনের প্রকৃতি অনুযায়ী নিয়ম কার্যকর হবে।

সাধারণ UPI ব্যবহারকারীদের কি টাকা দিতে হবে?

MDR মূলত ব্যবসায়ীদের উপর ধার্য হওয়া চার্জ। ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে (P2P) UPI লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে। ২ হাজার টাকা পর্যন্ত মার্চেন্ট পেমেন্টও ওই চার্জের আওতায় পড়বে না। ছোট ব্যবসায়ীদের জন্যও ছাড়ের ব্যবস্থা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মোট মার্চেন্ট লেনদেনের প্রায় ৯৬ শতাংশই MDR-এর আওতার বাইরে থাকবে। এ ছাড়া, MDR-এর খরচ যাতে ব্যবসায়ীরা ক্রেতাদের উপর চাপিয়ে দিতে না পারেন, সে বিষয়েও ব্যাঙ্কগুলিকে সতর্ক করা হয়েছে। ফলে সাধারণ UPI ব্যবহারকারীদের আলাদা করে লেনদেনের ফি দেওয়ার কথা নয়। দীপাবলির পর কবে থেকে এবং কোন কোন ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে, এখন সেই ঘোষণার অপেক্ষা।

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে