‘বিদেশি শক্তির মদতে আন্দোলন করছে ককরোচরা,’ দাবি সুকান্তের

মঙ্গলবার (১৩ অক্টোবর) জগদ্দল বিধানসভার দক্ষিণ নারায়ণপুরে একটি বিজেপির পার্টি অফিস শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (১৩ অক্টোবর) জগদ্দল বিধানসভার দক্ষিণ নারায়ণপুরে একটি বিজেপির পার্টি অফিস শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শিলান্যাসের পর সুকান্ত মজুমদার বললেন, ‘আজ তৃতীয়ার পূর্ণ তিথিতে আমরা সমস্ত নেতৃত্ব মিলে পার্টি অফিসের শুভ উদ্বোধন করলাম। এই পার্টি অফিস মানুষের জনসেবা দিতে সাহায্য করবে।’ আজ এই বিজেপি পার্টি অফিসের এই উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদারের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচি, নোয়াপাড়ার বিধায়ক তথা পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ-সহ আরও দলীয় কর্মকর্তারা।

এদিন বক্তব্যের সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত মজুমদার আরও বলেন, ‘পুজোর সময়ে রাজপথে মিছিলে নামতে চেয়েছিলেন মমতা। কিন্তু পুলিশ তাঁকে কোনরকমে অনুমতি দেয়নি। অনুমতির বাইরে গিয়ে তিনি পথে নামবেন। আমরা চাই সমস্ত রাজনৈতিক দল তাঁদের কর্মকাণ্ড করুক। কিন্তু প্রশাসনের অনুমতি নিয়ে।’

এরপর দিল্লির যন্তর মন্তর হওয়া প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, সিজেপি-র নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সে বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করানোর কি ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের? কিন্তু ভারতবর্ষের সংবিধান অন্য কথা বলছে। ককরোচ আন্দোলনের পেছনে বহিরাগতদের হাত রয়েছে। ভারতবর্ষকে তুর্কি সিস্টেমে অস্থির করার প্রচেষ্টা চলছে। এতে বিদেশী শক্তির হাত রয়েছে। ভাল অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়, কিন্তু খারাপ অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে যাওয়ার কথা ছিল না, কিন্তু তিনি গেলেন। ভোটের সময় দিল্লি গিয়ে বসে থাকলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজাবাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। কিন্তু যাদের জন্য তৈরি হচ্ছেন, তাঁরাও আস্তে আস্তে তাঁর কাঁধ থেকে হাত সরিয়ে নিচ্ছে।’

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

পুজোর মুখে বড় সাফল্য! পুরুলিয়ায় মাওবাদীদের পুরনো আস্তানা থেকে ব্যাগভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের, জরুরি শুনানির আর্জি খারিজ

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার

সুপ্রিম কোর্টে আর্জি খারিজ প্রশান্তের, ৪৮ ঘন্টার মধ্যেই আত্মসমর্পণ করতে হবে প্রাক্তন BDO-কে

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট-রোহিত? BCCI সভাপতির দুই শর্তে বাড়ল জল্পনা

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলায় স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে