মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপর থেকেই জেলে রয়েছেন সুজিত বসু। সেই মামলায় জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। দীর্ঘ শুনানির পর আজ, মঙ্গলবার সুজিতের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ দুর্গাপুজোয় জেলেই থাকতে হবে তাঁকে। এদিকে সুজিতের হাত ধরে জনপ্রিয় হওয়া শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের উদ্বোধন হয়েছে। সেজে উঠেছে লেকটাউন। কিন্তু এইসবের মাঝেই নেই সুজিত বসু।

আরও পডুন: রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

কলকাতার দুর্গাপুজোতে আলাদা চমক রাখত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর সেজে উঠত লেকটাউন চত্বর। দর্শনার্থীরা ভিড় জমিয়ে দিতেন মণ্ডপে মণ্ডপে। মহালয়াতে উদ্বোধন হত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। সেই পুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসতেন। সুজিত বসুর হাত ধরেই আলাদা মাইলেজ পেয়েছিল শ্রীভূমির পুজো। সেই কথা সকলেই স্বীকার করেন। চলতি বছরে শ্রীভূমির পুজো হচ্ছে জাঁকিয়ে। সবকিছুই আছে, শুধু নেই সুজিত। ইডির হাতে গ্রেফতার হয়ে জেলেই থাকতে হবে তাঁকে। পুজোর আগে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তিনি ওই আবেদন খারিজ করে দেন। ইডির তরফে আইনজীবীর দাবি ছিল, তাঁকে জামিন দিলে প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করতে পারেন। তাতে তদন্তে অসুবিধা হবে। ইডির সেই সওয়াল শুনে বিচারপতি জামিন মঞ্জুর করেননি। ফলে পুজোর সময়ও সুজিতকে জেলেই থাকতে হবে।

একাধিক আর্থিক দুর্নীতি, ছেলের রেস্তরাঁয় বেআইনি কাজের অভিযোগ উঠেছিল। সুজিত বসুকে নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন বিভিন্ন জায়গায়। এসবের জেরে বারবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়। এবার পুজোর আগেও প্রভাবশালী তকমায় জামিন খারিজ হল শ্রীভূমির প্রাক্তন কর্তার।

একই পদে মিলবে স্বাদ ও পুষ্টি, মেনুতে রাখুন আমলকির ডাল

‘মোদি চোর’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা স্থগিত করল সুপ্রিম কোর্ট

৩৭ বছরের ছোট জসলিনের প্রেমে মজেছেন অনুপ জলোটা! কী বললেন ভজন সম্রাট ?

‘সন্ত্রাসী-গণহত্যাকারী’, নিউইয়র্ক বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের তোপের মুখে মোল্লা ইউনুস

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

মিলল না জামিন, দুর্গাপুজোতে জেলেই থাকতে হবে সুজিত বসুকে

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন