বাজল সানাই, আগামিকাল ফের বিয়ের পিঁড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর নতুন জীবন শুরুর সন্ধিক্ষণে হাজির থাকতে পারেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডিগড়: প্রথম বিয়ে সুখের হয়নি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের (Divorce) পরে রাজনীতিতেই বেশী ব্যস্ত হয়ে পড়েছিলেন। নতুন করে সংসার পাতার কথা ভাবার সময় পাননি। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর (Punjab Chief Minister) চেয়ারে বসার পরে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভাগবন্ত সিং মান (Bhagwant Mann)। অবশেষে বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে পঞ্জাবের প্রশাসনিক প্রধানের জীবনে। দুপুর ১২ টায় ফের সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। আর পঞ্জাবের মুখ্যমন্ত্রীর নতুন জীবন শুরুর সন্ধিক্ষণে হাজির থাকতে পারেন আম আদমি পার্টির সুপ্রিমো (AAP Supremo) তথা দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejiwal)।

বুধবার পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ৪৮ বছর বয়সী মান জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন চিকি‍ৎসক গুরুপ্রীত কৌরের (Gurupreet Kaur) সঙ্গে। পাত্রী বেছে নিয়েছেন খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মা ও বোন। তবে বিয়ের অনুষ্ঠান খুব ধুমধাম করে পালন করা হবে না। দুই পরিবারের সদস্য ও বাছাই করা কয়েকজন অতিথির উপস্থিতিতেই নতুন ইনিংস শুরু করবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও গুরুপ্রীত কাউর।

ভাগবন্ত মানের প্রথম বিয়ে খুব সুখের হয়নি। রাজনীতির কারণে পরিবারকে সময় দিতে না পারায় পারিবারিক ঝামেলা শুরু হয়েছিল। দাম্পত্য কলহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর পরে ২০১৫ সালে প্রথম স্ত্রী ইন্দারপ্রীত কৌরের 0Inderpreet Kaur) সঙ্গে  বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রথম পক্ষের দুই সন্তান অবশ্য মায়ের সঙ্গেই বর্তমানে মার্কিন মুলুকে বসবাস করছে।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর