অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হলো না স্মিথ–ম্যাকগার্কের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। প্রত্যাশামতোই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মিচেল মার্শ। তবে দলে জায়গা পাননি বর্তমান প্রজন্মের অন্যতম সফল ব্যাটার স্টিভ স্মিথ ও আইপিএলে তাণ্ডব চালানো জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।

আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে আসর। ওই প্রতিযোগিতার জন্য প্রাথমিক দল ঘোষণার সময়সীমা বুধবারই শেষ হচ্ছে। যদিও পরে দল বদলানো যাবে। চোট পাওয়া কোনও ক্রিকেটারকে সরিয়ে নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে অংশগ্রহণকারী দলগুলি। একদিনের বিশ্বকাপ জয়ের পরে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়কে পাখির চোখ করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। আর সেই কারণে বিশ্বকাপ স্কোয়াড গঠন করার ক্ষেত্রে অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন তাঁরা।

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে অস্ট্রেলিয়ার নির্বাচকরা চার পেসারকে দলে রেখেছেন।  মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের সঙ্গে দলে রয়েছেন নাথান এলিস। স্পিনার হিসাবে ডাক পেয়েছেন অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে রাখা হয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েডকে। এছাড়াও দলে রয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও উইকেটরক্ষক জশ ইংলিশ। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, যাঁরা প্রাথমিক দলে ঠাঁই পাননি তাঁদের পারফরম্যান্সের দিকে বিশেষ নজর রাখা হবে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের জন্য ঘোষিত দলে কারা সুযোগ পেলেন- মিচেল মার্শ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা, অ্যাশটন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান এলিস।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের