নেহরু-গান্ধি পরিবারের তিন প্রজন্ম দেশের জন্য আত্মবলিদান দিয়েছে, মোদিকে খোঁচা পওয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায়-কথায় রাহুল গান্ধিকে ‘শেহজাদা’ (রাজকুমার) বলে খোঁচা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রাক্তন কংগ্রেস সভাপতির পাশে দাঁড়িয়ে ‘শেহজাদা’ নিয়ে স্বঘোষিত ৫৬ ইঞ্চির ছাতির মালিককে পাল্টা খোঁচা দিলেন শরদ পওয়ার। দেশের জন্য যে নেহরু-গান্ধি পরিবারের তিন প্রজন্ম আত্ম বলিদান দিয়েছেন তা মোদিকে স্মরণ করিয়ে দিয়েছেন মরাঠা স্ট্রংম্যান।

মঙ্গলবার পুণের জুন্নারে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সভায় রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার প্রশংসা করে এনসিপির প্রতিষ্ঠাতা-সভাপতি বলেন, ‘বাস্তবে মানুষ কী অবস্থায় রয়েছেন তা খতিয়ে দেখতে ঝড়-জল-রোদ উপেক্ষা করে হাজার-হাজার কিলোমিটার হেঁটেছেন রাহুল গান্ধি। সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে দেখা করেছেন। তাঁদের দুঃখ-দুর্দশার কথা শুনেছেন।’ এর পরেই রাহুলকে লক্ষ্য করে মোদির ‘শেহজাদা’ কটাক্ষের জবাব দিতে গিয়ে পওয়ার বলেন, ‘যাকেঁ প্রধানমন্ত্রী রাজকুমার বলে ব্যঙ্গ করেছেন তিনি যে পরিবারের সদস্য সেই পরিবার দেশের জন্য নিজেদের উ‍ৎসর্গ করেছে। নেহরু-গান্ধি পরিবারের তিন প্রজন্ম এই দেশের জন্য আত্ম বলিদান দিয়েছে। জহরলাল নেহরু স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে ১৩ বছর জেলে কাটিয়েছেন। রাহুলের ঠাকুরমা ইন্দিরা গান্ধি দেশ থেকে গরিবি হঠানোর জন্য নিরলস পরিশ্রম করেছেন এবং আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়েছেন। রাহুল গান্ধির বাবা রাজীব গান্ধি আধুনিক ভারতের রূপকার ছিলেন। তিনিও আততায়ীর বোমায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন। যে পরিবারের তিন প্রজন্ম দেশের জন্য আত্ম বলিদান দিয়েছে, সেই পরিবারের এক সদস্যকে ‘শেহজাদা’ বলে কটাক্ষ করছেন মোদি।’

বিজেপি সরকার যাতে তৃতীয়বার ক্ষমতায় না ফিরতে পারে তার জন্য ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আর্জি জানিয়ে পওয়ার বলেন, ‘বিজেপি ফের ক্ষমতা দখল করলে দেশের সংবিধান বদলে যাবে। ভোটাধিকার কেড়ে নেবে। দেশকে হাতে-গোনা পুঁজিপতিদের কাছে বিক্রি করে দেবে। সর্বনাশের হাত থেকে বাঁচতে হলে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা দ্বিতীয় কোনও রাস্তা নেই।’

সঙ্গীর সঙ্গে চরম ঝামেলা, একে অপরের উপর বিশ্বাস সর্ম্পককে মজবুত করবে..

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!