সুখবর, চলতি মাস থেকেই মিলবে বাড়তি ৪ শতাংশ ডিএ

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের উপহার পেতে চলেছেন পঞ্জাবের সরকারি কর্মচারিরা। সোমবার রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। চলতি মাস থেকে বর্ধিত মহার্ঘভাতার সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থা‍ৎ চলতি মাসের মাইনের সঙ্গেই বাড়তি মহার্ঘভাতা পাবেন পঞ্জাবের সরকারি কর্মচারিরা।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন পঞ্জাবের সরকারি কর্মচারিরা। মহার্ঘ ভাতা আদায়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তাতেই টনক নড়ে। এদিন সরকারি কর্মচারি ইউনিয়নগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। কর্মচারিদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চালান।

ওই বৈঠকের পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের সরকারি কর্মচারিদের বিভিন্ন দাবি-দাওয়া জেনেছি। নতুন বছরের উপহার হিসেবে ৪ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের এক তারিখ থেকেই নয়া মহার্ঘ ভাতা কার্যকর হবে।’ সরকারি কর্মচারিদের সংগঠন পঞ্জাব স্টেট মিনিস্ট্রিয়াল সার্ভিসেস ইউনিয়নের সভাপতি অমৃক সিং জানিয়েছেন, এদিন ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণার ফলে সরকারি কর্মচারিরা এখন থেকে ৩৮ শতাংশ ভাতা পাবেন।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট