কেজরিওয়ালের ভুয়ো ভিডিও প্রকাশ, দিল্লি বিজেপি নেতার বাড়িতে  পঞ্জাব পুলিশ

পঞ্জাব হরিয়ানা হাইকোর্টের এক আইনজীবী এই অভিযোগ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি বিজেপির মুখপাত্র নবীন কুমার জিন্দলকে গ্রেফতার করতে তাঁর বাসভবনে হাজির হল পঞ্জাব পুলিশ। তাঁর বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার অভিযোগ রয়েছে। পঞ্জাব হরিয়ানা হাইকোর্টের এক আইনজীবী এই অভিযোগ করেছেন।

নবীন কুমার জিন্দল ট্যুইটারে লেখেন, ‘পঞ্জাবে এখন আপ সরকার রয়েছে। সেই পঞ্জাবের পুলিশ গাড়ি নিয়ে আমাকে গ্রেফতার করতে এসেছে। তবে আমি তাঁকে (কেজরিওয়াল) ভয় পাব না। আমি আসল ঘটনা জনগণের কাছে নিয়ে আসবই।’

পঞ্জাব ও হরিয়ানা কোর্টের এক আইনজীবী শুক্রবার রাতে একটি অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সাব ইন্সপেক্টর গগনদীপ সিং অভিযোগ দায়ের করেন। সেখানে নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে কেজরিওয়ালের ভুয়ো ভিডিও ট্যুইট করার অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, জিন্দাল তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি টেলিভিশন চ্যানেলে অরবিন্দ কেজরিওয়ালের সাক্ষাৎকারের একটি ছোট অংশ শেয়ার করেছেন। যেখানে তিনি অরবিন্দ কেজরিওয়ালের ভুয়ো ভিডিও প্রকাশ করা হয়েছে। মূল ভিডিও সেখানে অরবিন্দ কেজরিওয়াল স্বচ্ছ শাসনব্যবস্থার কথা বলেছিলেন বলে অভিযোগে জানানো হয়েছে।

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ