রাশিয়া- ইউক্রেন সংঘাতের মাঝেই মোদির আমন্ত্রণে ভারতে আসছেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে আসতে চলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ২০২৫ সালে  তাঁকে দেশে আসার জন্য  আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনটাই জানান ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ।  এই প্রসঙ্গে ভারতে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছেন, ‘ আগামী বছর পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভারতে আসবেন রাশিয়ার রাষ্ট্রপতি।

এই প্রসঙ্গে  রুশ এক কুটনীতিবিদ জানিয়েছেন, ‘ আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়েছি । অবশ্যই এটা একটা ইতিবাচক পদক্ষেপ।‘ তবে তাদের দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কী নিয়ে আলোচনা হবে তা এখন জানা যায়নি। কবে ভারতের মাটিতে আসছেন পুতিন সেটাই এখন মূল দেখার বিষয়।

২০২২ সালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত শুরু হয়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত নিরসনে ভারত বরাবরই ‘শান্তি ও কূটনীতি’র পক্ষে।পুতিন ও প্রধানমন্ত্রী মোদি  নিয়মিত যোগাযোগ রাখছেন। প্রতি দু’মাসে একবার   তাদের মধ্যে কথা হয়। দুই নেতা একান্তে বৈঠকও করেন। এ বছর ২২তম রুশ-ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে জুলাই মাসে মস্কো গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর জুলাইয়ে মোদি যান রাশিয়ায়। তবে রাশিয়া- ইউক্রেনের সংঘাতের পর   প্রথমবার   ভারতের মাটিতে আসেন রুশ  রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের