ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিশ্বকাপ ফুটবলের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ টমাস টুখেল। বিশ্বসেরা হওয়ার প্রতিযোগিতায় এক ঝাঁক তারকাকে বাদ দেওয়ার হিম্ম‍ৎ দেখিয়েছেন তিনি।  বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুইরে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকারা। তবে দলে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন। দলে অন্যতম বড় চমক ইভান টোনির অন্তর্ভুক্তি। দেশের হয়ে এক বছর না খেলা তারকা স্ট্রাইকার জায়গা করে নিয়েছেন। তবে সৌদি প্রো লিগে আল আহলির হয়ে ৩২ গোল করেই টুখেলের নজরে পড়েছেন তিনি।

আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ২৩ জুন ঘানার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন পানামার বিপক্ষে খেলবে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে গিয়ে প্রাক্তন পিএসজি ও বায়ার্ন মিউনিখ কোচ বলেন, ‘বিশ্বকাপ দল থেকে তারকা খেলোয়াড়দের বাদ পড়ার খবর জানানোটা আমার কাছে কঠিন ছিল। ফোনালাপগুলোতেও আমি আবেগ অনুভব করেছি। ক্যাম্পে আমাদের সঙ্গে থাকা প্রত্যেক খেলোয়াড়কে অন্তত একবার ফোন করেছি। তারা যা করেছে, তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই এটা করেছি।’

বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দল হল-

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস) এবং জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল) এবং জেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)।

মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং এবারিচি এজে (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড এবং অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

 

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা