আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা রাহুলের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নয়াদিল্লির ইন্দিরা ভবন অডিটোরিয়ামে একটি সাংবাদিক সম্মেলন সারলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। সম্মেলনের সময় তিনি ‘ভোট চুরি’র নতুন প্রমাণ উপস্থাপন করেন। সেই সঙ্গে ভোটার তালিকা থেকে না বাদ দেওয়ার অভিযোগও তোলেন। এর আগে বিরোধী দলনেতা বলেছিলেন যে এটি ‘হাইড্রোজেন বোমা’ নয়, হাইড্রোজেন বোমা এখনও আসেনি। কিছুদিন আগে ‘ভোটাধিকার যাত্রা’ শেষ করার সময় রাহুল গান্ধি দাবি করেছিলেন যে কংগ্রেস খুব তাড়াতাড়ি ‘ভোট চুরি’ ইস্যুতে হাইড্রোজেন বোমার মতো একটি বিষয় প্রকাশ্যে আসবে। এমনকি একথাও বলেছিলেন, “ওই হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর দেশের মুখোমুখি  হতে পারবেন না। 

ভোটার অধিকার যাত্রার সময় রাহুল অভিযোগ এনেছিলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছিল। বিশেষত কর্ণাটকের মহাদেবপুরা আসনে। সেখানে এক লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছিল বলে দাবি করেন রাহুল। এই ঘটনাকে গণতন্ত্রের জন্য পারমাণবিক বোমা হুমকি বলে অভিহিত করে তিনি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের অধিকারের ওপর জোর দেন। সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, “এি ভোটচুরি কীভাবে এবং কেন করা হচ্ছে আমি জানি। এটা কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে। কোনও ব্যক্তির দ্বারা হচ্ছে না, সফটওয়্যারো মারফত করা হচ্ছে সবটা। একটি সফটওয়্যার বুথে তালিকাভূক্ত প্রথম নামটি তুলে নেওয়া হচ্ছে। তারপর ভোট মুছে ফেলার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। কেউ একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম চালাচ্ছে, যাতে বুথে প্রথম ভোটার আবেদনকারী হিসাবে উপস্থিত হন। সেই একই ব্যক্তি রাজ্যের বাইরে থেকে মোবাইল ফোন সংগ্রহ করেছিলেন এবং আবেদন জমা দেওয়ার জন্য সেগুলি ব্যবহার করেছিলেন। আমরা নিশ্চিত যে এটি কেন্দ্রীয়ভাবেএবং বৃহৎ পরিসরে করা হয়েছিল। এই কাজ কোনও ব্যক্তিগত কর্মীকে দিয়ে নয়, গোটাটায় হয়েছে টেকনিক্যালি।”

রাহুল গান্ধি আরও বলেন, “আলান্দে ভোটারদের নামে ৬,০১৮টি আবেদন জমা দেওয়া হয়েছিল। যাদের নামে এই আবেদন জমা দেওয়া হয়েছিল তারা আসলে কখনও আবেদন করেনি। এই আবেদনগুলি সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছিল। কর্ণাটকের বাইরে বিভিন্ন রাজ্যের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যালান্ডের ভোটারদের লক্ষ্য করে এটি করা হয়েছিল।” দেশের প্রতি নিজের প্রেম সম্পর্কে বলতে গিয়ে সোনিয়া পুত্র বলেন, “আমি এই প্ল্যাটফর্ম থেকে এমন কিছু বলব না যা ১০০ শতাংশ সত্য নয়। আমি এমন একজন মানুষ যে নিজের দেশকে ভালবাসে, সংবিধান এবং গণতন্ত্রকে ভালবাসে। আমি সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকেই সমর্থন করছি।”

রাহুল গান্ধির সবচেয়ে বড় অভিযোগ কেউ সিস্টেম হাইজ্যাক করছে এবং ভোট মুছে ফেলছে। তাঁর কথায়, “আলান্দ কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্র। কেউ একজন সেখানকার ৬,০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছে। এই ৬,০১৮টি ভোট মুছে ফেলার সময় দুর্ভাগ্যক্রমে ঘটনাটি ধরা পড়ে। একজন বুথ ষ্টোরের আধিকারিক লক্ষ্য করেন যে তাঁর কাকার ভোট মুছে ফেলা হয়েছে। তিনি ভাল করে খতিয়ে দেখতে গিয়ে দেখেন কাকার ভোট মুছে ফেলেছেন এক প্রতিবেশী। এবার সেই প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে তিনি কোনও ভোট মুছে ফেলেননি। এই সম্পর্কে কিছুই জানে না তিনি। বাস্তকে অন্য কেউ সিস্টেম হাইজ্যাক করে ভোট মুছে ফেলছে।”

Published by:

Share Link:

More Releted News:

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ