BJP-RSS আমায় ভয় দেখাতে পারবে না: রাহুল  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসমে ঢুকতেই বাধার সম্মুখীন হয় রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। এই পদযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে মঙ্গলবার পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। আর সেই ঘটনায় রাহুলের বিরুদ্ধে এফআইয়ার করার নির্দেশ দিয়েছিল হিমন্ত বিশ্বশর্মা। এই ঘটনার একদিন পরেই মুখ খুললেন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধি বলেন,’ আমার বিরুদ্ধে যত ইচ্ছে মামলা করুন। বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারবে না।‘বুধবার অসমের বরপেটায় তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার আগে  একথা বললেন কংগ্রেস নেতা। এদিন সকালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তোলেন রাহুল গান্ধী।  দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে হিমন্তকে সম্বোধন  করেন কংগ্রেস নেতা।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, “কংগ্রেস সদস্যদের দ্বারা আজ হিংসা, উস্কানি, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশকর্মীদের উপর হামলা করেছে। তাই রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, কানহাইয়া কুমার এবং অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।‘ জানা গিয়েছে,  অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি জমায়েত এবং দাঙ্গা সহ আইপিসির বেশ কয়েকটি ধারায় এফআইআর দায়ের হয়েছে ।

উল্লেখ্য, অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার এর আগে গুয়াহাটির মূল সড়ক দিয়ে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ যাওয়ার অনুমতি দেয়নি। গুয়াহাটিতে যানজটের আশঙ্কা কারণ দেখিয়ে যাত্রা করতে দেওয়া হয়নি। এদিন মিছিলে অংশ নেওয়া কংগ্রেস কর্মীদের অভিযোগ, রাজ্য প্রশাসন তুচ্ছ কারণে শহরে ঢুকতে দেয়নি। আসামে কংগ্রেস এবং বিজেপি সরকারের মধ্যে চলমান বিরোধের জন্য এই ঘটনা ঘটেছে। কংগ্রেসের অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মা সরকার রাহুলের নেতৃত্বাধীন যাত্রায় বাধা সৃষ্টি করছে।

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ