চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাম মন্দির উদ্বোধন মোদির অনুষ্ঠানঃ রাহুল

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃআর মাত্র কিছু দিনের অপেক্ষা । তারপরেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। ফের মঙ্গলবার ন্যাগাল্যান্ড থেকে রাম মন্দির উদ্বোধন নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “আরএসএস এবং বিজেপি ২২ জানুয়ারির অনুষ্ঠানকে সম্পূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।‘

রাহুল আরও বলেন,’ রাম মন্দির উদ্বোধন আরএসএস এবং বিজেপির অনুষ্ঠান। তাই আমাদের পক্ষে এমন কোনও রাজনৈতিক অনুষ্ঠানে যাওয়া কঠিন। ‘ ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী এবং লোকসভায় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী ২২ জানুয়ারি রাম মন্দিরের  পুজো অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

সিপিএম-সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ‘রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে কার্যত বিজেপির রাজনৈতিক কর্মসূচির রূপ দেওয়া হচ্ছে। যাতে আগামী লোকসভা ভোটে হিন্দুদের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে নরেন্দ্র মোদি যাতে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরতে পারেন, তার বন্দোবস্থ করা হয়েছে।’ সিপিএম-সহ একাধিক দলের পক্ষ থেকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ ফেরানো হয়েছে।

উল্লেখ্য , বিরোধী দল যাতে রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলতে না পারেন তার জন্যই সবাইকে আমন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে রাম জন্মভূমি ট্রাস্টের এক পদাধিকারি। তবে কারা কারা এই অনুষ্ঠানে যোগদান করবে সেই দিকেই নজর রেখেছে বিরোধী শিবিরের একাংশ। 

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ