মানহানি মামলায় রাহুল-সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমারকে সমন বেঙ্গালুরু আদালতের

আগামী ২৭ জুলাই তিন জনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অস্বস্তিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। বিজেপির দায়ের করা ফৌজদারি মামলায় তাঁকে তলব করেছে বেঙ্গালুরুর এক আদালত। একই সঙ্গে সমন জারি করা হয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নামেও। তিন জনকেই আগামী ২৭ জুলাই হাজিরার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট।

সদ্য সমাপ্ত কর্নাটকের বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ৪০ শতাংশ কমিশনের সরকার হিসেবে কটাক্ষ করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। এমনকী কর্নাটক প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সংবাদপত্রে পাতা জোড়া বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। ওই বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতৃত্ব। পদ্ম শিবিরের অভিযোগ পাওয়ার পরেই বেনজির ত‍ৎপরতায় কংগ্রেসের কাছে জবাব তলব করেছিল নির্বাচন কমিশন।

বিধানসভা ভোটে ভরাডুবির হওয়ার পরেই বেঙ্গালুরুর অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নামে মামলা দায়ের করেছিলেন বিজেপি রাজ্য সম্পাদক এস কেশবপ্রসাদ। তাঁর অভিযোগ, সংবাদপত্রে ওই বিজ্ঞাপন দিয়ে জনমানসে বিজেপির ভাবমূর্তি কলুষিত করা হয়েছে। মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হয়েছে। বিজেপি নেতার মামলার পরিপ্রেক্ষিতে বয়ান নথিবদ্ধ করার জন্য আগামী ২৭ জুলাই রাহুল, সিদ্ধারামাইয়া ও ডি কে শিবকুমারকে তলব করেছেন বিচারক।

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ