Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘মোদিজি এই ৫ কোটি কে আপনাকে টেম্পোতে পাঠিয়েছে?’ মহারাষ্ট্রে টাকা বিলি কাণ্ডে খোঁচা রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিধানসভা ভোটের আগের দিন মহারাষ্ট্রে মহানাটক। পালঘরের এক হোটেলে ঘাঁটি গেড়ে ভোট কিনতে টাকা বিলির অভিযোগ উঠেছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের একদিন আগে বিজেপির দাপুটে নেতার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ কংগ্রেস-সহ মহা বিকাশ আঘাড়ি নেতাদের হাতে নয়া অস্ত্র তুলে দিয়েছে। বিজেপি নেতার টাকা বিলির ঘটনা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এ প্রসঙ্গে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘এই ৫ কোটি কার নিরাপত্তার জন্য মিলেছে? সাধারণ মানুষের টাকা লুঠ করে কে আপনাকে টেম্পো করে এই টাকা পাঠিয়েছেন?’

উল্লেখ্য, লোকসভা ভোটের সময়ে তেলঙ্গানায় প্রচারে গিয়ে মুকেশ আম্বানি ও গৌতম আদানির বিরুদ্ধে নীরব থাকা নিয়ে রাহুল গান্ধিকে খোঁচা মেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যঙ্গের সুরে বলেন, ‘গত পাঁচ বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটাই জিনিস উচ্চারণ করে গিয়েছেন। রাফাল ইস্যু সামনে আসার পর থেকে তিনি শুধু একটাই মন্ত্র জপতেন—পাঁচ উদ্যোগপতি, পাঁচ উদ্যোগপতি। তারপরে তিনি বলতে শুরু করলেন আম্বানি-আদানি। কিন্তু যবে থেকে ভোট ঘোষণা হয়েছে, উনি আম্বানি-আদানির নাম করা বন্ধ করে দিলেন। তেলঙ্গানার মাটি থেকে আমি প্রশ্ন করতে চাই, ওঁর ঘোষণা করা উচিত আম্বানি, আদানিদের থেকে ওঁরা কত টাকা নিয়েছেন? কত বস্তা কালো টাকা পৌঁছেছে? টেম্পো ভর্তি টাকা এসেছে? কেন রাতারাতি আম্বানি ও আদানিকে গালাগালি করা বন্ধ করে দিলেন? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়! পাঁচ বছর ওঁদের গালাগালি করলেন, তারপরে রাতারাতি বন্ধ করে দিলেন?’

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মোদির সেই কথাই ফিরিয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা। যে টেম্পোয় টাকা ভর্তির প্রসঙ্গ তুলে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী বিঁধেছিলেন রাহুলকে, সেই টেম্পোয় টাকা পাওয়ার প্রসঙ্গ তুলে প্রতিপক্ষের কাঁটা ঘায়ে খানিকটা নুন ছিটিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গতকাল সোমবারই (১৮ নভেম্বর) মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটের প্রচার শেষ হয়েছে। নিয়মানুযায়ী প্রচার শেষ হওয়ার পরে সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রে কোনও বহিরাগত থাকতে পারেন না। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে পালঘর জেলার বেরারে একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুধু তাই নয়, ওই হোটেলের ঘরে বসে্‌ই ভোট কিনতে তাওড়ে টাকা বিলি করছিলেন বলে স্থানীয় বিধায়ক তথা কোঙ্কণ উপকূলের প্রভাবশালী নেতা বঞ্চিত বিকাশ আঘাড়ীর প্রধান হিতেন্দ্র ঠাকুরের অভিযোগ। তাঁর কথায়, ‘টাকা বিলির খবর শুনেই হোটেলে তাওড়ের ঘরে ছুটে আসি আমরা। তাঁর ঘর ঘেরাও করে আমরা পাঁচ কোটি টাকা উদ্ধার করেছি। সঙ্গে একটি ডায়েরি পেয়েছি। তাতে লেখা আছে বিলি করার জন্য মোট ১৫ কোটি টাকা এনেছিলেন তিনি।’

ইতিমধ্যেই সংবাদ ‌ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাওড়েকে বঞ্চিত বিকাশ আঘাড়ীর নেতা-কর্মীদের ঘেরাওয়ের ভিডিও। তাতে বেশ কিছু কথোপকথনও রয়েছে। যদিও ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে’ অনলাইন। তবে টাকা বিলির অভিযোগ অস্বীকার করেছেন তাওড়ে। পাল্টা তিনি দাবি করেছেন, ‘বিজেপি এবং তাঁর বদনাম করতেই ইচ্ছাকৃতভাবে মিথ্যা রটনা হচ্ছে।’

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

মোদিশ্রী রসগোল্লা থেকে শঙ্খপদ্ম সন্দেশ, ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়ছে বাংলার মিষ্টি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ