রাহুল গান্ধির সাংসদপদ খারিজ সংবিধানের মৌলিক নীতির বিরুদ্ধে: শরদ পাওয়ার

রাহুল গান্ধির সাংসদপদ খারিজ করা সংবিধানের মৌলিক নীতির বিরুদ্ধে বলে সরব হলেন বর্ষীয়াণ নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) সাংসদপদ খারিজ করা প্রসঙ্গে এবার সরব হলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party) প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। রাহুল গান্ধির সাংসদপদ খারিজ করা সংবিধানের মৌলিক নীতির বিরুদ্ধে বলে সরব হলেন বর্ষীয়াণ নেতা। পাশাপাশি তিনি মন্তব্য করেন এটি একটি ‘নিন্দনীয়’ পদক্ষেপ যা গণতান্ত্রিক মূল্যবোধকে খর্ব করেছে।

বৃহস্পতিবার গুজরাতের সুরাটের এক আদালত কংগ্রেস নেতাকে মানহানি মামলায় দোষী সাব্যস্ত করেছে। আর তার পরদিন শুক্রবার কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধিকে লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদ পদ থেকে খারিজ করেছেন। ২০১৯ সালে ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওই বছর দায়ের হওয়া মানহানি মামলায় আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। সেই মামলায় রাহুলকে দু বছরের সাজা শোনান বিচারক। যদিও ওই দিন জামিনও পেয়ে যান কংগ্রেস সাংসদ।

রাহুলের প্রসঙ্গে শনিবার বলতে গিয়ে শরদ পাওয়ার লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফায়জলের কথা বলেন। হত্যার চেষ্টার অভিযোগে আদালত দোষী সাব্যস্ত করার পর ফায়জলকেও সাংসদপদ থেকে খারিজ করা হয়েছে। যদিও পরে নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কেরলের হাইকোর্ট। আদালতের এই স্থগিতাদেশের পর এখনও পর্যন্ত সাংসদপদ ফিরে পাননি ফায়জল। এনসিপি প্রধান প্রতিক্রিয়ায় জানান, ‘রাহুল গান্ধি এবং কয়েক মাস আগে লোকসভার সাংসদ হিসাবে ফয়জলের সাংসদপদ খারিজ করা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধগুলিকে খর্ব করা হচ্ছে। এটি নিন্দনীয় এবং সাংবিধানিক নীতির বিরুদ্ধে।’ টুইটে তিনি আরও লেখেন, আমাদের সংবিধান প্রতিটি ব্যক্তির ন্যায়বিচারের অধিকার; চিন্তার স্বাধীনতা; প্রত্যেক ভারতীয়ের মধ্যে ভ্রাতৃত্ব, মর্যাদা ও সুযোগের সমতার নিশ্চয়তা দেয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমাদের সকলকে একসঙ্গে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিধানসভা ভোটে মা-বোনেরা ভরসা দেখানোয় ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা