ইস্তেহারেও মমতার আঁচল চান সোনিয়া-রাহুল, নজরে জোট বৈঠক

INDIA’র ইস্তেহারের পাশাপাশি কংগ্রেসের ইস্তেহারেও মমতার নির্যাস চান রাহুল ও সোনিয়া গান্ধি উভয়েই। অন্তত কংগ্রেস সূত্রে তেমনটাই জানা গিয়েছে। 

Share:

কৌশিক দে সরকার: লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি দলই নিজেদের ইস্তেহার(Manifesto) বার করে। ২৪’র ভোটেও ইস্তেহার বার হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট INDIA’র ইস্তেহার ঠিক কী হবে তা নিয়ে। সূত্রে জানা গিয়েছে, জোটের তরফে একটি কমন ইস্তেহার তৈরি করা হবে যা সারা দেশে ব্যবহৃত হবে। এছাড়া জোটে সামিল দলগুলি নিজেদের মতো করে আলাদা আলাদা করে ইস্তেহার বার করবে নিজ নিজ এলাকায় প্রচারের জন্য। চেষ্টা করা হবে যতটা সম্ভব দুই ধরনের ইস্তেহারে সামঞ্জস্য রেখে চলতে। আর এখানেই জানা গিয়েছে, সোনিয়া গান্ধি(Sonia Gandhi) ও রাহুল গান্ধি(Rahul Gandhi) চাইছেন, INDIA’র ইস্তেহারে থাকুক মমতার আঁচল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ছোঁয়া। শুধু তাই নয়, কংগ্রেসের ইস্তেহারেও মমতার নির্যাস চান রাহুল ও সোনিয়া গান্ধি উভয়েই। অন্তত কংগ্রেস সূত্রে তেমনটাই জানা গিয়েছে। 

২৪’র ভোটে(General Election 2024) শুধু মোদি বিরোধিতায় যে চিঁড়ে ভিজবে না সেটা ৩ রাজ্যে বিধানসভা নির্বাচনে হারের পরে বেশ বিলক্ষণ বুঝতে পেরেছেন কংগ্রেস নেতৃত্ব। INDIA জোট কেন্দ্রের ক্ষমতায় এলে তাঁরা দেশের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কী কী করবেন, তা ভোটারদের কাছে তুলে ধরতেই হবে। সেই সূত্রেই কংগ্রেসের নজরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা এখন INDIA জোটে যে সব দলগুলি রয়েছে তাঁদের মধ্যে একমাত্র মমতার সরকারের চালু করা আর্থসামাজিক প্রকল্পগুলিই সব থেকে বেশি প্রভাব ফেলেছে, সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং বিশ্বের দরবারেও বন্দিত হয়েছে। মমতার চালু করা একাধিক প্রকল্পকে নকল করে মোদি সরকার শুধু যে একাধিক প্রকল্প চালু করেছে তাই নয়, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি ও নানা আঞ্চলিক দলও সেই সব প্রকল্পের অনুকরণে নিজ নিজ রাজ্যে নানা প্রকল্প চালু করেছে। এককথায় ‘মমতা মডেল’কেই এখন দেশের অধিকাংশ দল উন্নয়নের অস্ত্র হিসাবে বেছে নিয়েছে, তা সে তাঁরা মুখে স্বীকার করুন বা না করুন।

এই ‘মমতা-মডেল’কেই ইস্তেহারে আনতে চান রাহুল-সোনিয়ারা। তা সে INDIA জোটের ইস্তেহার হোক কী কংগ্রেসের নিজস্ব ইস্তেহার। কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, লক্ষ্মীর ভান্ডার, জয় বাংলা, জয় জোহার, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, বাংলা শস্য বিমা যোজনা, মৎস্যবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ যে বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে বড়সড় বদল এনেছে, উন্নয়নের অভিমুখ তৈরি করে দিয়েছে সেটা অস্বীকার করার কোনও উপায় নেই। আর তাই সত্যিটাকে মেনে নিয়ে তাঁকে সামনে রেখেই এগিয়ে যেতে চান সোনিয়া-রাহুল। আর তাই ইস্তেহারে তাঁরা মমতার আঁচল চান।

INDIA জোটের ইস্তেহার তৈরির ক্ষেত্রে সম্ভবত সব থেকে বেশি গুরুত্ব পেতে চলেছে মমতার মতামত। কেননা, এই জোটের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বিজেপি ও মোদির যত না বিবাদ, তার থেকেও বেশি বিবাদ মমতার সঙ্গে। সর্বশক্তি দিয়ে, রাষ্ট্রশক্তি নিয়ে এই মোদি বাহিনীই ঝাঁপিয়ে পড়েছিল একুশের ভোটে মমতাকে হারাতে। কিন্তু নিজেরাই হেরে ফিরে গিয়েছে। সেই লড়াইয়ের মতো কঠিন লড়াই বিজেপির জমানায় আর কোথাও নজর পড়েনি। এটা সোনিয়া-রাহুলও জানেন। আর জানেন বলেই মমতাকে বাড়তি গুরুত্ব। বাড়তি সমীহ।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা