বিয়ের আসরে আচমকা হাজির প্রেমিকা, দেখে আত্মারাম খাঁচা পাত্রের, তার পর যা ঘটল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের অনুষ্ঠান। চারিদিকে খুশির হাওয়া। রেলওয়ে অফিসারের(Railway Officer) বিয়ে বলে কথা। বর সমেত বরযাত্রী বেরোনোর আগেই ঘটে গেল এক অঘটন। পাত্রের বিয়েতে বাধা হয়ে দাঁড়াল তাঁরই মুম্বই নিবাসী প্রেমিকা। ব্যস, থমকে গেল বিয়ের মিছিল। এদিকে পাত্রীর বাড়িতে ততক্ষণে বিয়ের শেষ মুহূর্তের তোড়জোড় চলছে, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও হাজির হল না বর, কারণ তাঁকে তো আটকে দিয়েছে প্রেমিকা। ঘটনাটি পড়ার পর কোনও সিরিয়ালের প্লট মনে হচ্ছে? তবে জেনে রাখুন এই ঘটনা ঘটেছে বাস্তবে। তাও আবার উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখনউয়ে(Lucknow Incident)।

আরও পড়ুনঃ হাতে ধারালো অস্ত্র, চোখে-মুখে নৃশংসতা, কবে মুক্তি পাচ্ছে টাইগারের ‘বাঘী-4’?

সেখানকার মোহনলালগঞ্জ এলাকার এক রেলওয়ে অফিসারের সঙ্গে অবসরপ্রাপ্ত এক রেলওয়ে ইঞ্জিনিয়ারের মেয়ের বিয়ে ঠিক হয়। শনিবার বেশ ধুমধাম সহকারে পালিত হয়েছে বিয়ের তিলক অনুষ্ঠানের রীতিনীতি। পরের দিন বিয়ে। রবিবার মেয়ের বাড়ির কাছাকাছি এক ভবনে বিয়ের আসর বসেছিল। এদিকে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও হাজির হয়নি বর। চিন্তায় পড়ে যায় কনেপক্ষ। এরপর খোঁজখবর নিয়ে যে তথ্য পাওয়া গেল তা শুনে সকলেই রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন। এদিন বিয়ের আসরে হাজির হতে পারবে না বর কারণ মুম্বই থেকে তাঁর প্রেমিকা এসে হাজির হয়েছে বিয়ের দিনেই। সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে খুন অজ্ঞাতপরিচয় ব্যক্তি, কলকাতা পুলিশের তৎপরতায় গ্রেফতার ১

বরের বাড়ি পৌঁছে রীতিমতো হাঙ্গামা শুরু করে দেয় ওই যুবকের প্রেমিকা। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিশ। পরে পাত্রের পরিবার সমেত থানায় এসে হাজির হয় ওই প্রেমিকা। তবে পারস্পরিক সমঝোতার মাধ্যমে পুরো বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার জেরে কোনও পক্ষের তরফ থেকেই থানায় মামলা দায়ের করা হয়নি। এমনকি ওইদিন থানায় হাজির হন কনেপক্ষের লোকজনেরাও। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কেউই অভিযোগ দায়ের করার কথা ভাবেননি। এদিকে রেলওয়ে অফিসারের বিয়ে সেদিনের মতো স্থগিত হয়ে যায়। পরবর্তীতে হয়তো প্রেমিকার গলাতেই মালা দিতে হবে তাঁকে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট