Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের রেলের গাফিলতি, ইঞ্জিন ও বগির মাঝে পিষ্ট হয়ে মৃত্যু রেলকর্মীর, ঘটনায় বিক্ষোভ তুঙ্গে

এদিন লখনউ-বরাউনি এক্সপ্রেস বারাউনি স্টেশনে আসার পর সমস্ত যাত্রী নেমে যায়, এরপর ট্রেনটিকে শান্টিংয়ে নেওয়ার জন্য ইঞ্জিন পরিবর্তন করতে হয়। আর সেই দায়িত্বে ছিলেন ওই ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে রেলের গাফিলতির একটি বিস্ফোরক কাণ্ডের ভিডিও। শনিবার রেলের গাফিলতির কারণে বিহারের বেগুসরাইয়ের বারাউনি জংশনে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে। এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং বগির মাঝে পিষে মারা গেলেন রেলওয়ের একজন ৩৫ বছর বয়সী পোর্টার অমর কুমার রাও। সোনপুর রেলওয়ে বিভাগের অধীনে স্টেশনে কর্মরত একজন পোর্টার ছিলেন অমর কুমার রাও। শনিবার সকাল ঠিক ৯টার দিকে বারাউনি স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এ ঘটনাটি ঘটেছে। যখন বারাউনি লখনউ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং বগি আলাদা করার সময় শান্টিংম্যান অমর কুমার রাউত ইঞ্জিন এবং বগির মধ্যে আটকে পড়েন। রেল সূত্রে খবর, লখনউ-বরাউনি এক্সপ্রেস (নং:15204) লখনউ জংশন থেকে আসার সময় ওই রেলকর্মী তাঁর দায়িত্ব পালন করছিলেন। তিনি ট্রেনের কাপলিং খোলার চেষ্টা করছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

ট্রেনটি অপ্রত্যাশিতভাবে উল্টে যায়, আর তিনি দুই বগি ও ইঞ্জিনের মধ্যে আটকে পড়ে যান। ঘটনার পরপরই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার দুই ঘণ্টা পর তাঁর দেহ বের করে প্লাটফর্মে রাখা হয়। তিনি সমস্তিপুর জেলার দলসিংহসরাইয়ের বাসিন্দা ছিলেন। এদিন লখনউ-বরাউনি এক্সপ্রেস বারাউনি স্টেশনে আসার পর সমস্ত যাত্রী নেমে যায়, এরপর ট্রেনটিকে শান্টিংয়ে নেওয়ার জন্য ইঞ্জিন পরিবর্তন করতে হয়। আর সেই দায়িত্বে ছিলেন ওই ব্যক্তি। ইঞ্জিন বদলানোর প্রক্রিয়া চালাতে শান্টিংম্যান অমর কুমার রাউত ইঞ্জিন এবং বগির মধ্যে কাপলিং খুলছিলেন। এসময় ইঞ্জিন ব্যাক আপ করতে গেলে তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তখন প্ল্যাটফর্মে উপস্থিত লোকজন চিৎকার শুরু করলে চালক ইঞ্জিন চালু না করে নেমে পালিয়ে যায়। এ ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে, রেলওয়ের বিপুল সংখ্যক কর্মচারী ও নিহতের পরিবারের ঘটনাস্থলে পৌঁছান। পরিবারের সদস্য ও ইউনিয়নের লোকজনের অভিযোগ, ইঞ্জিন ও বগি আলাদা করতে চারজন শ্রমিকের প্রয়োজন হলেও এখানে চালক ও রেলকর্মীর সহায়তায় এই কাজ করা হচ্ছিল, যার জেরে এ ঘটনাটি ঘটেছে। সোনপুরের ডিআরএম বিবেক ভূষণ জানিয়েছেন, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। রেলওয়ের ভুল কোথায়? পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে কর্মচারীর মৃত্যুর পর রেলের বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃত ব্যক্তি তার বাবার মৃত্যুর পর ২০২১ সালে রেলওয়েতে যোগদান করেছিলেন।

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত