প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর বিধানসভা সেজে উঠেছে। সরকার তো গঠন হয়ে গিয়েছে। এবার তো বিধানসভায় অধিবেশন করতে হবে। সেখানে স্পিকার এবং প্রোটেম স্পিকারের দরকার। প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি।

আগামী মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ নেবেন মানিকতলার জয়ী বিজেপি বিধায়ক। এই দিনটিকেই বেছে নিয়েছেন তিনি। প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়কে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সাহায্য করবেন বলে সূত্রের খবর। তবে বিধানসভার অধ্যক্ষ কে হচ্ছেন সেটা নিয়ে এখনও কোনও বক্তব্য জানায়নি বিজেপি। যদিও একাধিক নাম নিয়ে চর্চা চলছে। আজ, শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে এদিন শপথবাক্য পাঠ করেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া এবং ক্ষুদিরাম টুডু।

মন্ত্রিসভার বাকি সদস্যরা আগামী সপ্তাহে শপথ নেবেন বলে বিজেপি সূত্রে খবর। তবে এদিন প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়ের নাম জানানো হয়েছে। আজ শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাকরণে যান। সেখানে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব, ডিজি’‌র সঙ্গে। তার আগে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গিয়ে কবিগুরুর জন্মদিনে শ্রদ্ধা জানান। জানা গিয়েছে, মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। সেখান থেকেই ঠিক হবে পরবর্তী পরিকল্পনা।

তাছাড়া প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করার পরই রীতি মেনে অন্য বিধায়কদের শপথ পাঠ করাবেন তাপস রায়। আগামী ১৩ এবং ১৪ মে অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত প্রার্থীরা বিধায়ক হিসেবে শপথ নেবেন। শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায় তাপস রায়কে কাজে সাহায্য করবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিধানসভা ঢেলে সাজানো হচ্ছে। মহাকরণ সেজে উঠছে অত্যাধুনিক মোড়কে। যদিও এখনও বিরোধী দলনেতা ঠিক হয়নি। তৃণমূল কংগ্রেস এখন বিরোধী আসনে। তাই তাদেরকেই ঠিক করতে হবে।

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ