সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মপ্রকাশ করেই তামিল রাজনীতিতে ঝড় তুলেছে বিজয় থালাপতির দল ‘তামিলগা ভেত্রি কাজাগাম’ (TVK)। বিধানসভা নির্বাচনে ১০৮ জন বিধায়ক নিয়ে রাজ্যের একক বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে সরকার গঠনের জন্য দরকার ছিল ১১৮ আসন। সেই সংখ্যা ছুঁতে না পারায় সরকার গঠন করতে পারছিলেন না বিজয়। রাজ্যপালের সঙ্গে একাধিকবার দেখা করেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন প্রমাণ করতে পারেননি।  তাতেই তামিলনাডুতে নতুন   সরকার গঠন করা নিয়ে দেখা দিয়েছিল সংশয়।  এবার চিন্তার মেঘ কাটল। শনিবার (৯ মে) VCK এবং IUML দল দুটি TVK-কে নিঃশর্ত সমর্থন জানিয়েছে। এই দুই দল এতদিন বিজয়কে সরকার গঠনের ক্ষেত্রে চরম অনিশ্চয়তার মুখে ফেলে রেখেছিল। সেই বাধা এবার সরল। 

VCK এবং IUML-এর এগিয়ে আসার পর বিজয় এখন ১২০ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন। এই ঘটনা ফলপ্রকাশের পর চার দিনব্যাপী তীব্র রাজনৈতিক চর্চার ইতি ঘটয়েছে। দ্রাবিড়ভূমে DMK ও AIADMK-এর মতো শক্তিশালী রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে ১০৮টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল। বিজয় নিজেই লড়েছেন দুটি আসনে। বিজয় নিজে যে দুটি আসনে জয়লাভ করেছেন। নিয়ম অনুযায়ী বিজয়কে একটি আসন তাঁকে ছেড়ে দিতে হবে। তাহলে টিভিকের বিধায়ক সংখ্যা দাঁড়াবে ১০৭।  বিজয়ের দল একা ১০৮টি আসন পেলেও সরকার গড়তে  বাকি রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন ছিল। তাই বিজয়ের জন্য নির্বাচন-পরবর্তী জোট গঠনের পথ সহজ ছিল না। বিজয়কে সরকার গঠন থেকে দূরে রাখতে ঘোর প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএএমডিকে-র মধ্যে একটি জোট গঠনের জল্পনাও জোরালো হয়েছিল। তবে, ছোট দলগুলো বিজয়ের দিকে ঝুঁকতে শুরু করায় সেই সম্ভাবনাও ভেস্তে যায়। ভিসিকে নিঃশর্ত সমর্থন জানালেও, দলনেতা ভান্নি আরাসু স্থানীয় গণমাধ্যমকে বলেছেন যে, তারা সরকারের অংশ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে, আরাসু জোর দিয়ে বলেন যে, দল চায় বিজয়ের ছেড়ে দেওয়া আসন থেকে থিরুমাভালাভান প্রতিদ্বন্দ্বিতা করুন এবং উপ-মুখ্যমন্ত্রী হন।

আরও পড়ুন: নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা 

ফল প্রকাশের পর পাঁচটি আসনে জয়লাভ  করা কংগ্রেস প্রথম তাদের দুই দশকের মিত্র ডিএমকে (DMK)-কে  দূরে সরিয়ে   টিভিকে (TVK)-কে জোরালো সমর্থন জানিয়েছিল। শুক্রবার, চার  বিধায়ক নিয়ে নিয়ে বামেরাও বিজয়ের দলকে সমর্থন জানায়। সবশেষে সমর্থন জানান ভিসিকে (VCK) এবং আইইউএমএল (IUML)-। এই নিয়ে টিভিকে-র ঝুলিতে এখন মোট ১২০ জন বিধায়কের সমর্থন রয়েছে। যা সরকার গড়ার জন্য আদর্শ। এই সমর্থন নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে কবে সরকার গঠন করবেন সেটা দেখা এখন শুধু সময়ের অপেক্ষা। 

 

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা