বাবার অন্তিম সংস্কারের ২ ঘন্টা বাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ছেলের, মর্মান্তিক ঘটনা রাজস্থানে

মর্মান্তিক ঘটনা রাজস্থানের কোটার হরিওমনগর বস্তি এলাকায় যেখানে একই দিনে একই পরিবারের বাবা ও ছেলে মর্মান্তিকভাবে প্রাণ হারাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবার মৃত্যুর দুই ঘন্টার মধ্যেই ছেলের মৃত্যু! মর্মান্তিক ঘটনা রাজস্থানের কোটার হরিওমনগর বস্তি এলাকায় যেখানে একই দিনে একই পরিবারের বাবা ও ছেলে মর্মান্তিকভাবে প্রাণ হারাল। ঘটনায় শোকের পরিবেশ ছেয়ে গিয়েছে ওই চত্বরে। এই ঘটনা সকলের চোখে জল এনে দিয়েছে। গত মঙ্গলবার ওই পরিবারে এক শ্রমিক বাবার মৃত্যু হয়েছে। তাঁর শেষকৃত্যের দুই ঘন্টা পরে তাঁর ছোট ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে সবথেকে মর্মান্তিক বিষয় হল, দুজনের দেহ দাহ করার জন্যে পরিবারকে আর্থিক সাহায্য নিতে হয়। একই সঙ্গে দুটি মৃতদেহ সৎকারের ক্ষমতা ছিল না পরিবারের, শেষমেশ প্রতিবেশীরা অর্থ সংগ্রহ করে উভয়ের শেষকৃত্য সম্পন্ন করে।

তথ্য অনুসারে, হরিওম নগরের বাসিন্দা ৫০ বছর বয়সী পুরী লাল বৈরওয়া পেটের দায়ে এবং পরিবারকে সাহায্য করার জন্য শ্রমিকের কাজ করতেন। বলা চলে, দিন আনতে দিন খেতেন। তার মধ্যে তাঁর শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ। বহুদিন ধরে তিনি পক্ষাঘাতে ভুগছিলেন। বিনা চিকিৎসায় ভুগতে ভুগতে মঙ্গলবার সকালে তিনি প্রয়াত হন। আর পুরী লাল বৈরওয়ার মৃত্যুর দুই ঘন্টা পরে তাঁর ছোট ছেলের মৃত্যু হয়। জানা যায়, ২৫ বছর বয়সী রাজু বৈরওয়া, যিনি তাঁর বাবার মৃত্যুতে শোকাহত ছিলেন, সেই শোক সহ্য করতে পারেননি। বাবার অন্তিম সংস্কারের দুই ঘন্টা পরে, রাজু বৈরওয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনা তাঁর পরিবারকে আরও যন্ত্রণায় ফেলে দেয়। কয়েক ঘন্টার মধ্যে বাবা এবং ছেলে দুজনেই পৃথিবী ছেড়ে চলে যাবেন, সেটা কেউ ভাবতে পারেননি।

বাবার চিতা প্রস্তুত করার সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে রাজুর মৃত্যু হয়। এই হৃদয়বিদারক দৃশ্য পাড়ার সকলকে হতবাক করে দেয়। তবে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করা এই পরিবারের অবস্থা এমন ছিল যে, তাদের কাছে উভয়ের মৃতদেহের সৎকার করা সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে আশেপাশের লোকজন এবং পরিচিতজনরা এগিয়ে এসে বাবা-ছেলের শেষকৃত্য সম্পন্ন করার জন্য অর্থ সংগ্রহ করেন। এখন পুরী লাল বৈরওয়ার পরিবারে কেবল তার স্ত্রী গুড্ডি এবং তাঁর ১৩ বছরের ছেলে অরবিন্দ আছেন। একদিনে স্বামী ও ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন গুড্ডি। শ্রমিক পরিবারের এই বেদনাদায়ক ঘটনা গোটা এলাকাকে নাড়িয়ে দিয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট