গ্যাস সংকটে বন্ধ রেস্তোরাঁ, কাজ হারিয়ে আত্মঘাতী রাঁধুনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অর্থনৈতিক সংকট ও দীর্ঘদিন কাজ না পাওয়ার মানসিক চাপে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক নেপালি শেফ।  গুজরাটের রাজকোটে মোরবি হাইওয়ের হাডালা গ্রামের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে।  পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই কুভাডভা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

 জানা গিয়েছে, মৃতের নাম জগদীশ রামদূতপ্রসাদ যোশী (৩৯)। তিনি পেশায় একজন শেফ ছিলেন এবং কয়েকদিন আগে কাজের সন্ধানে ভডোদরা থেকে রাজকোটে এসেছিলেন। রাজকোটের হাডালা গ্রামের একটি হোটেলে তিনি অস্থায়ীভাবে থাকছিলেন। বুধবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ তিনি হাইওয়ে ধরে হাঁটছিলেন। সেই সময় আচমকাই দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সামনে ঝাঁপ দেন তিনি। ভয়াবহ দুর্ঘটনায় জগদীশের দুই পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের বন্ধু প্রকাশ জানিয়েছেন, দু’জনে একসঙ্গে ভডোদরা থেকে রাজকোটে কাজের খোঁজে এসেছিলেন। জগদীশ আগে বিভিন্ন ক্যাটারিং পরিষেবায় শেফ হিসেবে কাজ করতেন। কিন্তু বিয়ের মরসুম শেষ হয়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। এরপর পাঁচ দিন ধরে রাজকোটের বিভিন্ন রেস্তোরাঁয় কাজ খুঁজলেও তিনি কোনও কাজ পাননি। অনেক রেস্তোরাঁ গ্যাসের সংকটে বন্ধ ছিল, আবার কিছু খুবই সীমিতভাবে চলছিল।কাজ না পাওয়া ও আর্থিক সমস্যার কারণে জগদীশ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন তার বন্ধু। হঠাৎ করেই রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে ঝাঁপ দেন তিনি। মৃত জগদীশের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার