গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দিরের দান গণনা আরও কড়া নজরদারির মধ্যে হবে। নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াতে একাধিক নতুন ব্যবস্থা চালু করছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। নতুন নিয়মে দান গণনার দায়িত্বে থাকা কর্মীদের এমন পোশাক দেওয়া হয়েছে, যাতে কোনও পকেট নেই। গণনা কেন্দ্রের ভিতর থেকে নগদ টাকা বা অন্য কিছু বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা কমাতেই এই সিদ্ধান্ত।

কর্মীদের প্রবেশ এবং বেরোনোর সময় বাধ্যতামূলক তল্লাশিও শুরু হয়েছে। একই সঙ্গে গণনা কক্ষের নজরদারি আরও শক্তিশালী করা হচ্ছে। আগে গণনা কক্ষের সিসিটিভি ফুটেজ ৪৫ দিন রাখা হতো। এবার সেই সময়সীমা বাড়িয়ে ১৮০ দিন করার সিদ্ধান্ত হয়েছে। পুরনো সিসিটিভি ক্যামেরার বদলে প্যান-টিল্ট-জুম বা পিটিজেড ক্যামেরাও বসানো হবে। এর ফলে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট জায়গায় ক্যামেরা ঘুরিয়ে নজর রাখা যাবে। দান গণনার কাজে চুক্তিভিত্তিক কর্মী ব্যবহারের বিষয়টিও পুনর্বিবেচনা করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পরামর্শ দিয়েছে ট্রাস্ট। সংবেদনশীল এই কাজে ব্যাঙ্কের নিজস্ব স্থায়ী কর্মীদের যুক্ত করার কথা বলা হয়েছে। মন্দির থেকে ব্যাঙ্ক শাখায় নগদ পাঠানোর ক্ষেত্রেও বদল আসছে। ব্যাঙ্কের গাড়িতে তোলার আগে মন্দির চত্বরেই নোটের বান্ডিল নিরাপদভাবে প্যাক করা হবে। পরিবহণের সময় নিরাপত্তা আরও বাড়াতেই এই ব্যবস্থা।

আরও পড়ুন: টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

শুধু দান গণনা নয়, ট্রাস্টের প্রশাসনিক কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তুতি চলছে। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সিইও (CEO) নির্বাচনের জন্য গঠিত অনুসন্ধান কমিটি অযোধ্যায় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করেছে। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি পারমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ভিকে চতুর্বেদী এবং পরমাণু বিজ্ঞানী সুরেশ হাওরে। সিইও পদের জন্য প্রথমে ৫,৫৮৫টি আবেদন জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ের পর ১,৫৮০ জনকে মূল্যায়ন করা হয়। সেখান থেকে অনলাইন আলোচনার জন্য প্রায় ১১১ জনকে বেছে নেওয়া হয়। শেষপর্যায়ে ১৬ জনকে অযোধ্যায় সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। তাঁদের মধ্যে প্রতিরক্ষা, প্রশাসন, কর্পোরেট, শিল্প, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন।

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

মাস্টারদা সূর্য সেনের সবচেয়ে প্রিয় জায়গাটি ঠিক কোথায় ছিল জানেন?

মস্তিষ্ক সচল ও সুস্থ রাখতে আজই ডায়েটে রাখুন এই ৫টি পুষ্টি উপাদান

‘আজান দিতে বাধা নেই’, মসজিদ থেকে মাইক খোলা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের 

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

গরমে ধুতি, শীতে পশমের বস্ত্র, চাঁদাচুরি রুখতে কর্মীদের পকেটবিহীন পোশাকবিধি রামমন্দিরে

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক