টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। এই ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতের নাম কিংশুক মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় কিংশুকই মূল অভিযুক্ত।

অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ইস্পাতনগরীর একটি বেসরকারি স্কুলের কয়েক জন নাবালক ছাত্রকে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়। বিনিময়ে টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলেও অভিযোগ। ঘটনার পর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। শুরু হয় তদন্ত। তদন্তে প্রথমে স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম উঠে আসে। অভিযোগ, তিনিই আর্থিক প্রলোভন দেখিয়ে ছাত্রদের হাসপাতালে নিয়ে যেতেন। পরে তাঁর জিজ্ঞাসাবাদে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব এবং মালদহের বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহর নাম উঠে আসে। গত বৃহস্পতিবার রাতে তিন জনকেই গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদে কিংশুকের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে বলে পুলিশ সূত্রের দাবি। এরপর তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা কিংশুক ঘটনার পর ওড়িশায় গা-ঢাকা দিয়েছিলেন বলে জানতে পারেন তদন্তকারীরা। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। নাবালকদের কী ভাবে রক্তদানে রাজি করানো হত, টাকার ব্যবস্থা কোথা থেকে আসত এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের তদন্ত এগোচ্ছে। রং না দেখে তদন্ত হচ্ছে। যারা জড়িত, তাদের শাস্তি হবেই’।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ