‘মুসলিমরাই অশান্তি ছড়িয়েছে রাম নবমীতে’, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার ১০ এপ্রিল মধ্যপ্রদেশের খারগোনে রাম নবমী উপলক্ষে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাম নবমীর শোভাযাত্রায় ইট পাটকেল ছোঁড়াকে কেন্দ্র করে রবিবার ব্যাপক অশান্তি ছড়িয়েছিল মধ্যপ্রদেশের খারগোনে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দোষীদের শনাক্ত করে তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সরকারি নির্দেশে। আর এবার এই সাম্প্রদায়িক অশান্তির জন্য সরাসরি মুসলিমদের দায়ী করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার নরোত্তম মিশ্র তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার রাতে হওয়া এই অশান্তি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রীতিমতো মুসলিম সম্প্রদায়ের মানুষদের হুমকি দিয়ে বলেন, ‘যদি মুসলমানরা এই ধরনের হামলা চালায় তাহলে তাদের ন্যায়বিচার আশা করা উচিত নয়।’ 

উল্লেখ্য, রবিবার ১০ এপ্রিল মধ্যপ্রদেশের খারগোনে রাম নবমী উপলক্ষে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই শোভাযাত্রাকে লক্ষ্য করে হঠাৎই পাথর ছুঁড়তে শুরু করে বেশ কিছু লোক। কয়েকজনকে পেট্রোল বোমা ছুঁড়তেও দেখা যায়। মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। গোটা ঘটনায় পুলিশকর্মীসহ অন্ততপক্ষে ২০ জন আহত হন। এই ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার রাতেই বলেছিলেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর ঠিক পরের দিনই এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন চৌহান সরকারের সরকারি আধিকারিকরা। এর জেরে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।  

মঙ্গলবার এই বিতর্ক প্রসঙ্গেই মুখ খোলেন নরোত্তম মিশ্র। সরকারের এই বুলডোজার চালানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘রাজ্য সরকার “দাঙ্গাবাজ ও দখলদারদের” বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’ সেই সঙ্গে এই ঘটনা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, ‘এখনও পর্যন্ত এই ঘটনায় ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এই হামলার ঘটনায় আহত পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরী এখন ভাল আছেন। অন্যদিকে যে ছেলেটি এই ঘটনায় চোট পেয়ে ভেন্টিলেটরে আছে, তাঁরও শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।’ 

অন্যদিকে সাংবাদিকরা তাঁকে শুধুমাত্র একজন সদস্যের বিরুদ্ধে ঢিল ছোড়ার অভিযোগ থাকলেও পুরো পরিবারকে শাস্তি দিয়ে বাড়ি ভাঙা কেন হল সেই বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘যারা আহত হয়েছে তাদেরও পরিবার আছে। অস্ত্র ব্যবহার করে তারা যা করেছে, তা করার আগে তারা কেন ভাবল না?’   

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর