‘জেল নয় আরিয়ানের জন্য দরকার নেশামুক্তি কেন্দ্র,’ দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

বলিউডে মাদক যোগের জন্য বিভিন্ন তারকা পুত্র কিংবা তারকাদের গ্রেফতারি নিয়ে আগেই সরব হয়েছিলেন এনসিপির বিধায়ক নবাব মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্কিত মন্তব্য করায় তাঁর জুরি মেলা ভার। রাজনৈতিক ঘটনা হোক কিংবা যে কোনও বিষয়ে। ভুল কথা বলে খবরের শিরোনামে থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালের। এদিন এনসিবির পাশে দাঁড়িয়ে শাহরুখ খানকে বিশেষ পরামর্শ দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের মন্ত্রীকে। পাশাপাশি আরিয়ানের থেকে এনসিবির অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার খবর চাওড় হতেই বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী শাহরুখ খানকে সুপারিশ দিয়ে আথাওয়ালে জানিয়েছেন, ‘এত কম বয়সে মাদক সেবন অনুচিত। শাহরুখ খানের উচিত তাঁর ছেলেকে একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে দেওয়া। জেলে নয়, আরিয়ানকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো উচিত। এক-দু’মাসের জন্য নেশামুক্তি কেন্দ্রে থাকলে, মাদকের নেশা কেটে যাবে। নবাব মালিক ব্যক্তি আক্রমণে নেমে এসেছেন। বারবার কোর্টের তরফে যখন এই মাদক কাণ্ডে জামিন মঞ্জুর হচ্ছে না, তখন এটাই পরিষ্কার এনসিবি সঠিক পথেই তদন্ত চালাচ্ছে।’

বলিউডে মাদক যোগের জন্য বিভিন্ন তারকা পুত্র কিংবা তারকাদের গ্রেফতারি নিয়ে আগেই সরব হয়েছিলেন এনসিপির বিধায়ক নবাব মালিক। প্রমোদতরীতে শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত ও মহারাষ্ট্র সরকারকে কালিমালিপ্ত করার ছক বলেই মনে করেন উদ্ধবের মন্ত্রী নবাব মালিক। তিনি এনসিবি’র তদন্ত নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বারবার।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের